IPL 2026, RCB vs KKR Preview: প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া কলকাতা, কাঁটা হয়ে দাঁড়াল বরুণের চোট!

Kolkata Knight Riders: এই মুহূর্তে ১০ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৮ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। উল্টোদিকে, ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আরসিবি। শোনা গিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত বরুণকে খেলানোর চেষ্টা করবে কেকেআর। নিতান্তই যদি বরুণ না খেলেন, তাহলে তাঁর বদলে বাড়তি একজন পেসারকে খেলবে নাইট শিবির।

IPL 2026, RCB vs KKR Preview: প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া কলকাতা, কাঁটা হয়ে দাঁড়াল বরুণের চোট!
KKR vs Table-Toppers RCB: Can Knight Riders Survive Without Varun Chakaravarthy?Image Credit source: PTI

| Edited By: Moumita Das

May 12, 2026 | 11:59 AM

কলকাতা : মধ্যগগনে আইপিএল (IPL 2026)। ধীরে ধীরে প্লে-অফ খেলার আইপিএল খেলার সুযোগ কমে আসছে ১০ দলের। ইতিমধ্যেই আইপিএল থেকে আনুষ্ঠানিক বিদায় ঘটে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও লখনৌ সুপার জায়ান্টের (Lucknow Super Giants)। অঙ্কের বিচারে এখনও ক্ষীণ আশা রয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। গতকাল পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারানোয় এখনও বেঁচে রয়েছেন অক্ষর প্যাটেলরা (Axar Patel)। তবে আগামীকাল এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কেকেআর (Kolkata Knight Riders) ও আরসিবি (Royal Challengers Bengaluru), যে ম্যাচ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরী হয়েছে সমর্থকদের মধ্যে।

টানা ৪ ম্যাচে জিতেছে কেকেআর। অন্যদিকে, দিন দুয়েক আগেই মুম্বইকে হারিয়ে পয়েন্টস টেবিলের ফার্স্ট বয় হয়ে গিয়েছেন কোহলিরা। এর মধ্যেই আজ, মঙ্গলবার ম্যাচ গুজরাট ও হায়দ্রাবাদের। জয়ী দল ১৬ পয়েন্ট নিয়ে পৌঁছে যাবে লিগ টেবিলের মগডালে। তবে আরসিবির বিরুদ্ধে নামার আগে কেকেআর শিবিরে তৈরী হয়েছে চিন্তার মেঘ। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন নাইট স্পিনার বরুণ চক্রবর্তী। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ক্রাচ নিয়ে হাঁটছেন বরুণ। দেখেই বোঝা যাচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে তাঁর। এমতাবস্থায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে যদি বরুণ না থাকেন, তাহলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে কেকেআরের। প্লে-অফে নিজেদের স্থান প্রতিষ্ঠা করতে বাকি প্রত্যেক ম্যাচেই জিততে হবে নাইটদের। সেখানে বরুণের না থাকা মানে কয়েক ধাপ পিছিয়ে থেকেই মাঠে নামবে কেকেআর। শোনা গিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত বরুণকে খেলানোর চেষ্টা করবে কেকেআর। নিতান্তই যদি বরুণ না খেলেন, তাহলে তাঁর বদলে বাড়তি একজন পেসারকে খেলবে নাইট শিবির।

এই মুহূর্তে ১০ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৮ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। উল্টোদিকে, ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আরসিবি। কোহলি সাম্প্রতিক দুই ম্যাচে শূন্য রানের মাথায় আউট হলেও আরসিবিকে টানছেন দেবদত্ত, ক্রুণাল, টিম ডেভিডরা। বোলিংয়ে দুরন্ত ফর্মে রয়েছেন ভুবনেশ্বর কুমার। সব মিলিয়ে, ‘ভয়ঙ্কর সুন্দর’ আরসিবির বিরুদ্ধে নামার আগে বরুণের চিন্তাই ভাবাচ্ছে কেকেআরকে।

Follow Us