Lionel Messi: মানবিক মেসি, মন ছুঁলেন কেপ ভার্দের এই খেলোয়াড়ের ফুটবলারকে এভাবে সাহায্য করে!

Vozinha: এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ৪০ বছর বয়সী ভোজিনহা। পুরো টুর্নামেন্টে তিনি সেভ করেন ১৮টি। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচেও একের পর এক দুর্দান্ত সেভ করে মেসিদের চাপে ফেলেছিলেন ভোজিনহা। শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হলেও কেপ ভার্দের লড়াই এবং তাঁদের গোলকিপারের পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

Lionel Messi: মানবিক মেসি, মন ছুঁলেন কেপ ভার্দের এই খেলোয়াড়ের ফুটবলারকে এভাবে সাহায্য করে!
ভোজিনহা ও মেসিImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 23, 2026 | 2:00 PM

মায়ামি : বিশ্বকাপ জিততে পারেনি লিওনেল মেসি। তবে মাঠের বাইরের এক মানবিক আচরণে আবার সকলের মন জয় করলেন আর্জেন্টিনার অধিনায়ক। কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনহা-র পরিবারের চার সদস্যের জন্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন মেসি, এমনই দাবি করেছে একটি সংবাদমাধ্যম।

বিশ্বকাপের শেষ ১৬য় আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছিল কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউট খেলে নিয়েছে এই দেশটি। ১১১ মিনিট অবধি ২-২ ফল থাকলেও শেষ মুহূর্তে গোল খেয়ে ছিটকে যেতে হয় তাদের। তবে ম্যাচের পর ভোজিনহা জানান, তাঁর সঙ্গে মেসির একটি আবেগঘন মুহূর্ত তৈরী হয়েছিল। মেসি তাঁকে বলেন,”তুমি অসাধারণ খেলেছ। তোমার দেশের মানুষ তোমাকে নিয়ে গর্ব করবে।”

ভোজিনহা আরও জানান, তিনি স্মৃতিচিন্হ হিসেবে মেসির জার্সি চেয়েছিলেন। মেসি নিজে টানেলে এসে তাঁর অবদান পূরণ করেন। এমনকি ভোজিনহার পরিবারের চার সদস্য যেন গ্যালারিতে বসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে পারেন, তার জন্য নিজের প্রতিনিধিদের কাছে বিশেষ নির্দেশ দেন মেসি। এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ৪০ বছর বয়সী ভোজিনহা। পুরো টুর্নামেন্টে তিনি সেভ করেন ১৮টি। পরিসংখ্যান অনুযায়ী, ৪০ বা তার বেশি বয়সে বেশি সেভ করেছেন ইংল্যান্ডের পিটার শিল্টন (১৯৯০ সালে ২৮টি ) ও ইতালির কিংবদন্তি দিনো জফ (১৯৮২ সালে ২৭টি)।

আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচেও একের পর এক দুর্দান্ত সেভ করে মেসিদের চাপে ফেলেছিলেন ভোজিনহা। শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হলেও কেপ ভার্দের লড়াই এবং তাঁদের গোলকিপারের পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে। আর সেই লড়াকু পারফরম্যান্সের স্বীকৃতি দিয়েই মেসি দেখিয়ে দিলেন, মাঠ হোক বা মাঠের বাইরে – মেসি বরাবরই মানবিক।

Follow Us