AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, Leo Messi: ‘মেসিকে কার্ড দেখানো উচিৎ ছিল…’ ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার!

ARG vs ALG: আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররাও খুব কুৎসিত খেলা খেলেছেন, কিন্তু ফিফা এরপরেও কোনও পদক্ষেপ নেয়নি। এমনকি রেফারিও সম্পূর্ণ উদাসীন ছিলেন। এমনকি আর্জেন্টিনার খেলা দেখে ক্ষিপ্ত ছিলেন আলজেরিয়ার খেলোয়াড়রাও, কিন্তু রেফারি কোনও কার্ড দেখাননি।

FIFA World Cup 2026, Leo Messi: 'মেসিকে কার্ড দেখানো উচিৎ ছিল...' ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার!
গোল করে সেলিব্রেশনে ব্যস্ত মেসি।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 20, 2026 | 4:17 PM
Share

আমেরিকা : তিনি, বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলারদের মধ্যে একজন। গত বছরেই বিশ্বকাপ পেয়েন তিনি, লিওনেল মেসি। চার বছর পরেও যেন তাঁর ম্যাজিক এখনও আগের মতোই রয়ে গিয়েছে। এবার তাঁর, লিও মেসির বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলল তাদের প্রথম প্রতিপক্ষ, আলজেরিয়া। তাঁদের দাবি, মেসিকে অন্যায্য সুবিধে দেওয়া হচ্ছে, যার ফলে বিপাকে পড়ছে বিপক্ষ দল। ইতিমধ্যেই ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া দল।

ঠিক কী হয়েছিল?

বিশ্বকাপ ২০২৬ এ নিজের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ততক্ষনে ১-০ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়া ক্যাপ্টেন আয়সা মান্ডির পায়ে তখন বল। পিছন থেকে হঠাৎই মান্ডিকে ফাউল করেন মেসি। নিজের ডান পা মান্ডির পায়ে বসিয়ে দেন তিনি। রেফারি ফাউল দিলেও মেসিকে কোনও কার্ড দেখাননি। এমনকি রেফারি ভার-ও নেননি। এবার এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আলজেরিয়া। সেই ম্যাচে থাকা রেফারিদের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়ার ফেডারেশন। তাদের দাবি, তাদের মূল অভিযোগ মেসির ট্যাকল নিয়ে। সেই ট্যাকলে লাল কার্ড দেখানো উচিত ছিল। কমপক্ষে হলুদ কার্ড তবে রীতিমতো অন্যায় হয়েছে আলজেরিয়াকে নিয়ে। রেফারি বেশ কিছু ক্ষেত্রে ভার নেয়নি, তাই ফিফার কাছে অভিযোগ করেছে ফেডারেশন।

এমনকি তাদের দাবি, আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররাও খুব কুৎসিত খেলা খেলেছেন, কিন্তু ফিফা এরপরেও কোনও পদক্ষেপ নেয়নি। এমনকি রেফারিও সম্পূর্ণ উদাসীন ছিলেন। এমনকি আর্জেন্টিনার খেলা দেখে ক্ষিপ্ত ছিলেন আলজেরিয়ার খেলোয়াড়রাও, কিন্তু রেফারি কোনও কার্ড দেখাননি। আলজেরিয়ার অভিযোগ, প্রতিপক্ষের নাম মেসি তাই রেফারি পক্ষপাতিত্ব করেছেন, এমন অভিযোগ করেছেন আলজেরিয়া।

Follow Us
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে