IND vs ENG: কোহলির প্রত্যাবর্তন, বাদ বরুণ! ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে একাধিক চমক দিল বিসিসিআই!

Indias Tour of England: ১-১১ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। মোট ৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। এরপর ১৪ জুলাই, ১৬ জুলাই, ১৯ জুলাই হবে তিনটি ওয়ান ডে ম্যাচ।

IND vs ENG: কোহলির প্রত্যাবর্তন, বাদ বরুণ! ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে একাধিক চমক দিল বিসিসিআই!
দলে এলেন বিরাট।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 21, 2026 | 5:05 PM

কলকাতা : ইংল্যান্ড (England) সফরের জন্য একদিনের দল ঘোষণা করল ভারত (Indian Cricket)। গতকালই আফগানিস্তানকে (Afghanistan) ৩-০ উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। এবার আবার আজ ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)।

কী কী চমক রয়েছে এই দলে?

এই দলে রয়েছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে চোটের কারণে দলে ছিলেন না বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে দলে রয়েছেন কিং। চোটের জন্য টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গিয়েছেন বরুণ চক্রবর্তী। এই দলে ফিরেছেন বুমরাও। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দিয়েছিল বিসিসিআই। আফগানদের বিরুদ্ধে ভাল পারফর্ম করা গুরনুর ব্রার সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধেও। তবে সুযোগ পাননি যশস্বী জয়সোয়াল। গতকালই দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছেন যশস্বী। তবে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দলে নেই তিনি।

আগেই জানা গিয়েছিল এই সিরিজে নেই হার্দিক পান্ডিয়া। তাঁর বদলে দলে এসেছেন নীতিশ রেড্ডি। তবে বিরাট কোহলিকে নিয়ে সতর্ক বোর্ড। আইপিএলের পর কোহলি চলে গিয়েছেন লন্ডনে। সেখানেই আপাতত প্রস্তুতি সারছেন তিনি। তবে তাঁকে ফিরতে হবে বিসিসিআই-য়ের সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে তাঁর চোট পরীক্ষা হবে। শরীর সুস্থ থাকলেই তাঁকে দলে নেওয়া হবে, বলে জানিয়েছেন নির্বাচকরা।

১-১১ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। মোট ৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। এরপর ১৪ জুলাই, ১৬ জুলাই, ১৯ জুলাই হবে তিনটি ওয়ান ডে ম্যাচ। তবে পায়ের চোটের কারণে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়লেন বরুণ। তবে সবার নজর এখন বিরাটের দিকে। আদৌ তাঁর শরীর ফিট কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

ভারতের ওয়ান ডে দল – শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ রেড্ডি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং, যশপ্রীত বুমরা, গুরনুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণ

Follow Us