MD Amir vs IND: ভারত সেমিতে যাবে না… ভবিষ্যদ্বাণী বিফল, চরম কটাক্ষে প্রাক্তন পাক পেসার!
রবিবারের ম্যাচে ছবিটা ছিল একেবারেই অন্যরকম। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। দুরন্ত ইনিংস খেলেন সঞ্জু স্য়ামসন। মাত্র ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ১৯.২ ওভারে ১৯৯ তুলে ৫ উইকেটে জিতে যায় ভারত। এই জয়ের ফলে নিশ্চিত হয় ভারতের সেমিফাইনালের যাত্রা। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৯৫ রান তোলে। রস্টন চেজ ইনিংসের ভিত গড়ে দেন, আর শেষ দিকে রোমান পাওয়েল ১৯ বলে অপরাজিত ৩৪ রান করেন।

কলকাতা: বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠবে না। এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। প্রাক্তন পেসারের ভবিষ্যদ্বাণী একাই মিথ্যে প্রমাণ করে দিয়েছে সঞ্জু স্যামসন। ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই প্রবল ট্রোলের মুখে পড়লেন পাক বোলার মহম্মদ আমির। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। কার্যত কোয়ার্টার ফাইনালের সমতুল্য এই লড়াইয়ের আগে আমির বলেছিলেন, সেমিফাইনালে পাকিস্তান উঠুক বা না উঠুক, ভারত কোনও ভাবেই সেমিফাইনালে পৌঁছতে পারবে না। এমনকি ম্যাচের আগের দিনও তিনি নিজের বক্তব্যে অটল ছিলেন আমির। অনুষ্ঠানে আলোচনার সময় তিনি বলেছেন, “পাকিস্তান পারুক বা না পারুক, ইন্ডিয়া পারবে না…”
রবিবারের ম্যাচে ছবিটা ছিল একেবারেই অন্যরকম। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। দুরন্ত ইনিংস খেলেন সঞ্জু স্য়ামসন। মাত্র ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ১৯.২ ওভারে ১৯৯ তুলে ৫ উইকেটে জিতে যায় ভারত। এই জয়ের ফলে নিশ্চিত হয় ভারতের সেমিফাইনালের যাত্রা। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৯৫ রান তোলে। রস্টন চেজ ইনিংসের ভিত গড়ে দেন, আর শেষ দিকে রোমান পাওয়েল ১৯ বলে অপরাজিত ৩৪ রান করেন। জেসন হোল্ডারও ২২ বলে অপরাজিত ৩৭ রানের ঝড় তোলেন। তবে ইডেন গার্ডেন্সে প্রায় ৬৫ হাজার দর্শকের সামনে ম্যাচে শেষ হাসি হাসে ভারতই।
ম্যাচের ফল প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আমিরের পুরনো মন্তব্য তুলে ধরে কটাক্ষ শুরু করেন। অনেকেই মজার ছলে তাঁকে ‘জ্যোতিষী’ বলে সম্বোধন করেছেন। এর আগেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। তা মিলে গিয়েছিল। এতেই শেষ নয়, ভারতের ওপেনার অভিষেক শর্মাকে স্লগার বলেছেন তিনি। তাঁকে কোনও ব্যাটসম্যানই মনে হয়নি। সব মিলিয়ে আমিরের সাহসী মন্তব্য ঘিরে ওয়াঘার এ পারে উষ্মা তৈরি হচ্ছিল। কিন্তু ক্রিকেটের মতো খেলা নিয়ে যে ভবিষ্যদ্বাণী করা যায় না, আমিরের মতো ক্রিকেটার কী ভাবে ভুলে গেলেন, সেটা প্রশ্ন। এই কারণেই তাঁকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্য়ন্ড। ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে মহারণ। তবে সঞ্জুর এই দুরন্ত ফর্ম এবং দলের লড়াকু মানসিকতা ভারতকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। এখন দেখার, আমিরের পরবর্তী ভবিষ্যদ্বাণী কতটা সফল হয়!
