
লখনৌয়ের জার্সিতে কেকেআরের ব্যাটিং অর্ডার একাই ধ্বংস করে দিলেন মহসিন খান। ৪ ওভারে ২৩ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। এবারের আইপিএলে ৪ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন মহসিন। গড় মাত্র ৬.৩৭। (PTI)

কেকেআরের বিরুদ্ধে ৫ উইকেটই পেয়েছেন গতির হেরফের করে। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বোকা বানিয়েছেন কেকেআরের তারকা ব্যাটারদের। (PTI)

কিন্তু এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পিছনে আছে একটি গল্প। মাত্র ৩ বছর আগে গুরুতর চোটের কারণে মহসিনের বাঁ হাত কেটে ফেলার উপক্রম হয়েছিল। (PTI)

ধমনীতে রক্ত বেঁধে স্নায়ু অকেজো হয়ে গিয়েছিল তাঁর। ভেবেছিলেন, আর কোনোদিন হয়ত ক্রিকেট খেলতে পারবেন না মহসিন। (PTI)

সেই সময় লখনৌ ফ্র্যাঞ্চাইজি, গৌতম গম্ভীর, সঞ্জীব গোয়েঙ্কা তাঁকে সহযোগিতা করেছিলেন। যা আজও ভুলতে পারেননি তিনি। (PTI)

মহম্মদ শামির কোচ বদরুদ্দিনের শিষ্য মহসিন। লকডাউনে শামির থেকে নিয়মিত বোলিংয়ের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন মহসিন। (PTI

এবারের আইপিএলে হওয়া ৫টি মেডেন ওভারের মধ্যে ৩টিই তাঁর দখলে। তাঁর বল খেলা ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন। (PTI)

গতকাল স্পেলের শেষ দুই বলে দুই উইকেট পেয়েছেন তিনি। পরের ম্যাচে প্রথম বলে উইকেট পেলেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়বেন মহসিন। (PTI)