AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tennis: এক নম্বর থেকে সরলেন মেদভেদেভ, ওসাকার পাশে নাদাল

বিশ্বের এক নম্বর জায়গা হারালেন রাশিয়ার দানিল মেদভেদেভ। তৃতীয় রাউন্ডে গেল মনফিসের কাছে ৬-৪, ৩-৬, ১-৬ হেরে ছিটকে গিয়েছেন তিনি। ভ্যাকসিন কাণ্ডের জন্য নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি। তার পরই ব়্যাঙ্কিংয়ের খাতায় শীর্ষস্থান দখল করেছিলেন মেদভেদেভ।

Tennis: এক নম্বর থেকে সরলেন মেদভেদেভ, ওসাকার পাশে নাদাল
দানিল মেদভেদেভ (Pic Courtesy - Twitter)
| Edited By: | Updated on: Mar 15, 2022 | 3:00 PM
Share

ইন্ডিয়ান ওয়েলস: নাওমি ওসাকার (Naomi Osaka) ঘটনা আরও একবার নড়িয়ে দিয়েছে টেনিস দুনিয়াকে। কোনও প্লেয়ার হেরে যেতেই পারেন, তার জন্য তাঁকে যদি হেনস্তা করেন কোনও সমর্থক, তা আসলে টেনিস এবং প্লেয়ার দুই-ইয়েরই অপমান। ভেরোনিকা কুদেরমেতোভার কাছে হারের পর গ্যালারি থেকে কটুক্তি শুনে কেঁদে ফেলেছিলেন জাপানি টেনিস তারকা। এমন ঘটনা নতুন নয়, এর আগে সেরেনা ও ভেনাস উইলিয়ামসকেও যেতে হয়েছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে। তাঁরা দু’জনেই সেই টুর্নামেন্ট থেকে নিজেদের দীর্ঘদিন সরিয়ে নিয়েছিলেন। ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে ইংল্যান্ডের ড্যান ইভান্সকে ৭-৫, ৬-৩ হারানোর পর রাফায়েল নাদাল (Rafael Nadal) পাশে দাঁড়িয়েছেন ওসাকার। মানসিক স্বাস্থ্যের কারণে গত মরসুমে লম্বা সময় তিনি কোর্টের বাইরে ছিলেন। তারপর আবার ফিরেছেন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) থেকে। ওসাকার কাছে ওই ঘটনা যে মানসিক ধাক্কা, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ওসাকা নিয়ে যখন সহানুভূতির ঝড় বইছে, তখন আবার বিশ্বের এক নম্বর জায়গা হারালেন রাশিয়ার দানিল মেদভেদেভ। তৃতীয় রাউন্ডে গেল মনফিসের কাছে ৬-৪, ৩-৬, ১-৬ হেরে ছিটকে গিয়েছেন তিনি। ভ্যাকসিন কাণ্ডের জন্য নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি। তার পরই ব়্যাঙ্কিংয়ের খাতায় শীর্ষস্থান দখল করেছিলেন মেদভেদেভ।

২১টা গ্র্যান্ড স্লাম জেতা নাদাল বলেছেন, ‘ওই প্রসঙ্গে আমার সোজা মন্তব্য, যা ঘটেছে, ওটা ভয়ঙ্কর। একেবারে অপ্রত্যাশিত ঘটনা। হওয়া উচিত ছিল না। কিন্তু ওই রকম কিছু কটুক্তি যতই ভয়ঙ্কর হোক, আমাদের মতো প্লেয়ারদের সব পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। কেউ যখন আমজনতার কাছে নিজেকে মেলে ধরে, তখন হয়তো এই রকম কটুক্তি শুনতে হয়। আমি বুঝতে পারছি নাওমির মানসিক অবস্থা। ও এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে এর আগেও গিয়েছে। ওকে বলব, এই ঘটনা থেকে যেন দ্রুত বেরিয়ে আসে। এটাও মনে রাখতে হবে, জীবনে সব কিছু সব সময় পারফেক্ট হয় না।’

নাদালের মতোই এক সুরে কথা বলেছেন অ্যান্ডি মারেও। সিঙ্গলসে হারের পর মারের মন্তব্য ছিল, ‘ওসাকার জন্য খারাপ লাগছে। ওই রকম ঘটনা যে কাউকে ধাক্কা দেবে। কিন্তু এই রকম ঘটনা কিন্তু খেলার জগতে মাঝে সাঝেই ঘটে। আর সেই কারণেই সবাইকে তৈরি থাকতে হবে এই রকম পরিস্থিতির জন্য। যাতে এই সব থেকে নিজেকে সরিয়ে রাখা যায়।’

আরও পড়ুন: Sandeep Nangal: পঞ্জাবের গ্রামীন টুর্নামেন্টে গুলি করে খুন কবাডি তারকা সন্দীপকে

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?