AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PARIS 2024: প্যারিসে হ্যাটট্রিক হবে? আরও একটি পদকের ম্যাচে মনু ভাকের

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে এখনও অবধি তিনটি পদক এসেছে ভারতের ঝুলিতে। তিনটিই শুটিংয়ে। মনু ভাকের ব্যক্তিগত এবং টিম ইভেন্ট মিলিয়ে দুটি ব্রোঞ্জ। এ ছাড়াও পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পি-তে ব্রোঞ্জ এনেছেন স্বপ্নিল কুসালে। মনু ভাকের যে ছন্দে রয়েছেন, তাতে হ্যাটট্রিকের সম্ভাবনা প্রবল। হয়তো পদকের রং বদলাতেও পারে।

PARIS 2024: প্যারিসে হ্যাটট্রিক হবে? আরও একটি পদকের ম্যাচে মনু ভাকের
Image Credit: PTI
| Updated on: Aug 02, 2024 | 5:47 PM
Share

জোড়া পদকে নজির গড়েছেন মনু ভাকের। এ বার হ্যাটট্রিকের স্বপ্ন দেখাচ্ছেন। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদকের ইতিহাস গড়েছেন শুটার মনু ভাকের। ব্যক্তিগত ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদকে খাতা খোলেন। সেটি প্যারিসে দেশেরও প্রথম পদক ছিল। এরপর সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টেও ব্রোঞ্জ পদক মনু ভাকেরের। তাঁর স্পেশালিটি ২৫ মিটারে। এ দিন যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত। দ্বিতীয় স্থানে থেকে ২৫ মিটার এয়ার পিস্তলের ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন মনু ভাকের।

টোকিও অলিম্পিকে বন্দুকের সমস্যার জেরে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছিল মনু ভাকেরকে। হাল ছাড়েননি। প্যারিসের জন্য দুর্দান্ত প্রস্তুতি সেরেছেন। তিনি কতটা কঠিন পরিশ্রম করেছেন, পারফরম্যান্সেই পরিষ্কার। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জে খুশি হলেও সন্তুষ্ট ছিলেন না। তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সময় মনু ভাকের বলেছিলেন, বাকি ইভেন্ট থেকেও পদক আনার চেষ্টা থাকতে তাঁর। টিম ইভেন্টে সেই প্রত্যাশা পূরণ করেছেন। এ বার হ্যাটট্রিকের প্রত্যাশা।

এ দিন ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তাঁর সঙ্গে ছিলেন আরও এক ভারতীয় শুটার ঈশা সিংও। মনু একাই ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে হাঙ্গেরির ভেরোনিকা মেজর। মাত্র ২ পয়েন্টের জন্য দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে যোগ্যতা অর্জন করেন মনু ভাকের। প্রিসিশন রাউন্ডে ২৯৪ এবং ব়্যাপিড রাউন্ডে ২৯৬। সব মিলিয়ে ৫৯০ স্কোর মনু ভাকেরের। হাঙ্গেরির প্রতিপক্ষ সব মিলিয়ে ৫৯২ পয়েন্ট তুলেছেন।

প্যারিস অলিম্পিকে এখনও অবধি তিনটি পদক এসেছে ভারতের ঝুলিতে। তিনটিই শুটিংয়ে। মনু ভাকের ব্যক্তিগত এবং টিম ইভেন্ট মিলিয়ে দুটি ব্রোঞ্জ। এ ছাড়াও পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পি-তে ব্রোঞ্জ এনেছেন স্বপ্নিল কুসালে। মনু ভাকের যে ছন্দে রয়েছেন, তাতে হ্যাটট্রিকের সম্ভাবনা প্রবল। হয়তো পদকের রং বদলাতেও পারে।

Follow Us