AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paris Olympics 2024: ‘টোকিওতে বন্দুক ধোঁকা দিয়েছিল…’, পদকজয়ী মনুকে ফোন করে শুভেচ্ছা মোদীর

Paris Olympics 2024: অলিম্পিকের গত সংস্করণ টোকিওতে হতাশা সঙ্গী হয়েছিল। পরিশ্রমের ফসল পেয়েছেন প্যারিস। গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তাতেই থেমে থাকেননি। সরাসরি ফোন করে কথা বলেছেন প্যারিসে ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকেরের সঙ্গে। কী কথা হল তাঁদের?

Paris Olympics 2024: 'টোকিওতে বন্দুক ধোঁকা দিয়েছিল...', পদকজয়ী মনুকে ফোন করে শুভেচ্ছা মোদীর
পদকজয়ী মনু ভাকেরকে ফোন করে শুভেচ্ছা মোদীরImage Credit: PTI, SCREENGRAB
| Updated on: Jul 28, 2024 | 10:23 PM
Share

এমন একটা মুহূর্ত যে কোনও অ্যাথলিটের কাছে মহামূল্যবান। দেশকে গর্বিত করেছেন মনু ভাকের। প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক। দীর্ঘ ১২ বছর পর শুটিংয়ে অলিম্পিক পদক। দেশের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক পদক জিতেছেন মনু ভাকের। তাঁকে নিয়ে গর্বিত পুরো দেশ। অলিম্পিকের গত সংস্করণ টোকিওতে হতাশা সঙ্গী হয়েছিল। পরিশ্রমের ফসল পেয়েছেন প্যারিস। গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তাতেই থেমে থাকেননি। সরাসরি ফোন করে কথা বলেছেন প্যারিসে ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকেরের সঙ্গে। কী কথা হল তাঁদের?

নমস্কার আমি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলছি। শোনার পরই, মনু ভাকেরের অভিব্যক্তি বদলে গেল গর্বে, উচ্ছ্বাসে। দেশের প্রধানমন্ত্রীর ফোন! মনু নমস্কার স্যার বলার পরই বন্দে মাতরম টোন বেজে উঠল। আর মুহূর্তের মধ্যেই গর্বিত প্রধানমন্ত্রীর গলায় মনু ডাক। প্যারিস অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দেওয়া মনু ভাকের প্রধানমন্ত্রী মোদীকে বলেন, ‘নমস্তে স্যার।’ প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ‘মনু, নমস্কার। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মনু জিজ্ঞেস করেন, ‘স্যার আপনি কেমন আছেন?’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভালো আছি। বিশেষ করে আমাদের এই সাফল্যের খবর শোনার পর এত আনন্দ হচ্ছে।’

প্রধানমন্ত্রীকে মনু ভাকের আরও বলেন, ‘স্যার, আমাদের অ্যাথলিটরা ভালো পারফর্ম করছেন।’ প্রধানমন্ত্রী জবাবে বলেন, ‘আপনি ০.১ পয়েন্টের জন্য রুপো মিস করলেও দেশকে গর্বিত করছেন। আপনাকে দু-কারণে কৃতিত্ব দিতে হবে। প্রথমত, আপনি পদক জিতেছেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে শুটিংয়ে আপনি পদক এনেছেন। আমার তরফে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। মনে পড়ে, টোকিও অলিম্পিকে বন্দুক আপনাকে ধোঁকা কিন্তু এ বার আপনি সব প্রতিকূলতা ছাপিয়ে সাফল্য পেয়েছেন।’ মনু ভরসা দেন, সামনে তাঁর যে আরও ইভেন্ট রয়েছে, তাতেও ভালো পারফরম্যান্সের চেষ্টা করবেন। মোদীও জানান, ‘আপনার উপর ভরসা রয়েছে। আমিও আশাবাদী, আপনি আরও ভালো পারফর্ম করবেন। শুরুটা এত সুন্দর হয়েছে, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং উৎসাহ জোগাবে।’

মোদী জানতে জান, দেশের বাকি অ্যাথলিটরা কেমন আছেন, ওখানকার ব্যবস্থাপনা সব ঠিক আছে কিনা। মনু বলেন, ‘সবাই খুশি স্যার। আপনাকে নমস্কার জানিয়েছে।’ মোদী জানান, ‘আমরা চেষ্টা করেছি ওখানকার সমস্ত ব্যবস্থাপনা যাতে ঠিকঠাক থাকে। আপনারা যে পরিশ্রম করেছেন, তারই সাফল্য আসছে। আরও সাফল্য আসবে।’ মনু পরিবারের সঙ্গে কথা বলেছেন কিনা তাও খোঁজ নেন। দেশের পাশাপাশি মনুর বাবা অনেক বেশি গর্বিত হবেন, সেটাই মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

Follow Us