Manu Bhaker ভিডিয়ো: অলিম্পিকে জোড়া পদক, স্টেজেও ট্যালেন্ট দেখালেন মনু ভাকের
Paris Olympics 2024: নীরজ চোপড়া রুপো এবং কুস্তিতে আমন শেরাওয়াত ব্রোঞ্জ এনেছেন। টানা দ্বিতীয় বার পদক ভারতীয় হকি টিমের। প্যারিসের স্পটলাইটে ছিলেন মনু ভাকের। এখনও তিনিই। তবে শুটিং রেঞ্জেই নয়, স্টেজেও ট্যালেন্ট দেখালেন অলিম্পিকে জোড়া পদক আনা মনু ভাকের।

প্যারিস অলিম্পিকে ভারতের মুখ হয়ে উঠেছেন মনু ভাকের। তার নানা কারণ রয়েছে। প্যারিসে প্রথম পদক এসেছে মনুর সৌজন্যেই। দীর্ঘ ১২ বছর পর অলিম্পিক শুটিংয়ে প্যারিসের পদক প্রথম, এক সংস্করণে জোড়া পদক। নানা রেকর্ড গড়েছেন। দেশকে গর্বিত করেছেন শুটার মনু ভাকের। তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে দেশ। প্যারিস অলিম্পিক থেকে মোট ছ’টি পদক এনেছে ভারত। এর মধ্যে তিনটিই শুটিং থেকে। মনু ভাকের ব্যক্তিগত এবং মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ, স্বপ্নিল কুশালে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ। নীরজ চোপড়া রুপো এবং কুস্তিতে আমন শেরাওয়াত ব্রোঞ্জ এনেছেন। টানা দ্বিতীয় বার পদক ভারতীয় হকি টিমের। প্যারিসের স্পটলাইটে ছিলেন মনু ভাকের। এখনও তিনিই। তবে শুটিং রেঞ্জেই নয়, স্টেজেও ট্যালেন্ট দেখালেন অলিম্পিকে জোড়া পদক আনা মনু ভাকের।
স্কুল জীবন থেকে নানা খেলার সঙ্গেই যুক্ত ছিলেন মনু ভাকের। শিখেছেন মার্শাল আর্ট। ভরতনাট্যমেও পারদর্শিতা রয়েছে মনুর। টেনিসও খেলেছেন। সব শেষে বেছে নেন শুটিং। টোকিও অলিম্পিকে বন্দুকের সমস্যার জেরে একরাশ হতাশা নিয়ে ফিরেছিলেন। প্যারিসে পদক। চার বছর পর লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সোনা ফলাবেন মনু ভাকের, এমন প্রত্যাশাই থাকবে।
প্যারিস থেকে ফেরার পরই ব্যস্ততা বেড়েছে মনু ভাকেরের। পরিবার-পরিজনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নানা সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দিতে হচ্ছে। তাঁকে নিয়ে দেশে এমন উন্মাদনা হবে, সেটাই স্বাভাবিক। তেমনই একটি বিশেষ অনুষ্ঠানে অন্য রূপে ধরা দিলেন মনু ভাকের। স্টেজ মাতালেন কালা চশমা গানে। স্কুল পড়ুয়ারা তাঁকে দেখে আপ্লুত। অলিম্পিক পদকজয়ীর পাশে থাকতে পেরে কতটা উচ্ছ্বসিত এবং গর্বিত, তা যেন ভিডিয়োতেই পরিষ্কার।
Shooter Manu Bhaker ❌ Dancer Manu Bhaker ✅
The Velammal Nexus group is felicitating double Olympic medallist Manu Bhaker for her inspiring #Paris2024 campaign@sportstarweb pic.twitter.com/wVWUlwbPGx
— Mayank (@_mayyyank) August 20, 2024
