UCL Final, Arsenal vs PSG: টানা দু’বার ইউরোপ সেরা হওয়ার সুযোগ হাকিমি-ডেম্বেলেদের, বাধা শুধু আর্সেনালের ডিফেন্স!
UCL Final Preview: ইংলিশ ক্লাবের বিরুদ্ধে কিন্তু পিএসজির রেকর্ড বেশ সফল। শেষ দুই বছরে লিভারপুল, আর্সেনাল, চেলসি-সহ বেশ কয়েকটি দলকে প্রতিযোগিতার বাইরে পাঠিয়েছে লুই এনরিকের ছেলেরা। মিকেল আর্তেতা বনাম লুই এনরিকের লড়াই দেখতেও আজ উদগ্রীব হয়ে থাকবেন ফুটবল ভক্তরা।

বুদাপেস্ট : ইউরোপ সেরা হওয়ার পরীক্ষা সবসময় কঠিন। তার উপর ফাইনাল পরীক্ষায় একজন প্রতিযোগীর নাম পিএসজি (Paris Saint German), যারা গতবছর এই পরীক্ষাতেই ৫-০ উড়িয়ে দিয়েছিল ইন্টার মিলানকে (Inter Milan)। আজ পিএসজি নামছে আর্সেনালের (Arsenal) বিরুদ্ধে। সম্প্রতি ২২ বছর পর প্রিমিয়ার লিগ (Premier League) চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। আজ আবার ট্রফি জেতার সুবর্ণ সুযোগ রয়েছে মিকেল আর্তেতার (Mikel Arteta) ছেলেদের সামনে।
আজকের ফাইনালে খেলতে নামা দুই দলের কাছে পরীক্ষা অনেক। একদলের যেমন রয়েছে রক্ষণ, অন্যদিকে তেমনই রয়েছে আক্রমণ। বুদাপেস্টের পুসকাস এরিনায় আজ লড়তে নামবে দুই দলের সেরা খেলোয়াড়রা, তার মধ্যে এগিয়ে ? পিএসজি। কারণ, তাদের আক্রমণ ভাগ যথেষ্ট ব্যালান্সড। ফরোয়ার্ড পজিশনে রয়েছেন ডেম্বেলে, কাভার্টসকেলিয়া, দুয়ে। মাঝমাঠ সামলাবেন জোয়াও নেভেস, ভিটিনহা। ডিফেন্সে রয়েছেন নুনো মেন্ডেস, আশরাফ হাকিমি। এছাড়াও রয়েছেন মার্কুইনহোস। মাঝে বায়ার্ন ম্যাচে চোট পেলেও আজ আবার ফিরছেন হাকিমি। এর পাশাপাশি মনে রাখতে হবে, ইংলিশ ক্লাবের বিরুদ্ধে কিন্তু পিএসজির রেকর্ড বেশ সফল। শেষ দুই বছরে লিভারপুল, আর্সেনাল, চেলসি-সহ বেশ কয়েকটি দলকে প্রতিযোগিতার বাইরে পাঠিয়েছে লুই এনরিকের ছেলেরা।
আবার আর্সেনালও তৈরী আছে। তারা খেলতে পারে তাদের চিরাচরিত ৪-২-৩-১ ফর্মেশনে। ডিফেন্সের দায়িত্বে থাকবেন ক্যালাফিওরি, গ্যাব্রিয়েল মার্গেলহাস, টিম্বার, উইলিয়াম স্যালিবা। মাঝমাঠের দায়িত্বে থাকবেন ডিক্ল্যান রাইস ও লুইস স্কেলি। আক্রমণ বিভাগে থাকবেন বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড, লিসান্ড্রো ট্রোসার্ড, কাই হ্যাভার্টজরা। পরে আসতে পারেন ভিক্টর গুওকোরেস।
আজকে দুই দলই চূড়ান্ত মনোভাব নিয়ে মাঠে নামবে। আর্সেনালের ক্ষেত্রে আরও একটা প্লাস পয়েন্ট, তাদের সেট পিস। একই সঙ্গে মিকেল আর্তেতা বনাম লুই এনরিকের লড়াই দেখতেও আজ উদগ্রীব হয়ে থাকবেন ফুটবল ভক্তরা। যতই হোক, আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল; লড়াই তো তুল্যমূল্য হতেই হবে।
