ICC: ৩য় বারের জন্য সেরার শিরোপা ভারতের, মাসের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ আইসিসির!

Indian Cricket: ইতিহাসে এই নিয়ে পঞ্চমবার একই দেশের কোনও পুরুষ ও মহিলা ক্রিকেটার মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেল। ভারতের হয়ে এই কৃতিত্ব হল ৩য় বার। ভারতের হয়ে অতীতে ২০২৪ সালের জুন মাসে একই দেশের পুরুষ ও মহিলা ক্রিকেটার মাসের সেরা হয়েছিলেন।

ICC: ৩য় বারের জন্য সেরার শিরোপা ভারতের, মাসের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ আইসিসির!
অভিষেক, গিল, শেফালিImage Credit source: X, Instagram and Cricinfo

| Edited By: Moumita Das

Oct 13, 2026 | 8:28 PM

নয়াদিল্লি: আইসিসির বিচারে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের সম্মান জিতলেন দুই ভারতীয় ব্যাটার। পুরুষদের বিভাগে এই সম্মান পেলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। অন্যদিকে, মহিলাদের বিভাগে সেরা ক্রিকেটার শেফালি ভার্মা। দুই বিভাগেই ভারতীয় ক্রিকেটারদের এই সাফল্য দেশের ক্রিকেটমহলকে গর্বিত করছে।

সেপ্টেম্বর মাসে ওডিআই ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন শুভমন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি ওডিআই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১১০ ও ২২৩ রানের ইনিংস। বিশেষ করে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে নজির করেন ভারতীয় অধিনায়ক। মাত্র ১১৭ বলে ডবল সেঞ্চুরি করেন গিল। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই তাঁকে মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সম্মান দেওয়া হয়েছে। এই লড়াইতে তাঁর সঙ্গে ছিলেন ভারতের অভিষেক শর্মা ও জিম্বাবোয়ের সিকান্দর রাজা। এই নিয়ে কেরিয়ারে ৫ম বার আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন গিল। পুরুষদের বিভাগে সর্বাধিক ৫ বার জিতে নজির গড়লেন তিনি।

অন্যদিকে মেয়েদের বিভাগে মাসের সেরা শেফালি ভার্মা। এই পুরস্কারের লড়াইতে তাঁর সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও ভারতের শ্রী চরণী। সেপ্টেম্বর মাসে দুরন্ত ব্যাট করেছেন শেফালি। ৭ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৬০ রান। ব্যাটিং গড় ৭২ ও স্ট্রাইক রেট ১৮৫। এর মধ্যে এসেছে ২টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও। এশিয়ান গেমসের সেমিফাইনালে দুরন্ত সেঞ্চুরি করেছেন শেফালি। এমনকি বল হাতেও ৬ উইকেট নিয়েছেন তিনি।

ইতিহাসে এই নিয়ে পঞ্চমবার একই দেশের কোনও পুরুষ ও মহিলা ক্রিকেটার মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেল। ভারতের হয়ে এই কৃতিত্ব হল ৩য় বার। ভারতের হয়ে অতীতে ২০২৪ সালের জুন মাসে একই দেশের পুরুষ ও মহিলা ক্রিকেটার মাসের সেরা হয়েছিলেন। তাঁরা হলেন জসপ্রীত বুমরা ও স্মৃতি মন্ধানা। ২০২৫ সালের সেপ্টেম্বরে আবার এই পুরস্কার পান স্মৃতি। সেই বারে পুরুষদের হয়ে পুরস্কার যেতেন অভিষেক শর্মা। এবার তিনি তালিকাতে থাকা সত্ত্বেও পুরস্কার পেলেন তাঁর বন্ধু শুভমন গিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us