FIFA World Cup 2026: স্পেনের বিশ্বজয়েই বদলে গেল ফিফা র‍্যাঙ্কিং, বড় পরিবর্তন আর্জেন্টিনা, নরওয়ের!

FIFA Ranking 2026: ফিফার এই ক্রমতালিকাতে রয়েছে আরও পরিবর্তন। বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। চ্যাম্পিয়ন স্পেনের কাছেই হেরে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। এই হারের ফলে বিশ্বকাপ না পেয়েই বিদায় নিতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

FIFA World Cup 2026: স্পেনের বিশ্বজয়েই বদলে গেল ফিফা র‍্যাঙ্কিং, বড় পরিবর্তন আর্জেন্টিনা, নরওয়ের!
মেসি, ইয়ামাল, রোনাল্ডোImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 21, 2026 | 4:23 PM

আমেরিকা : দেড়মাসের বিশ্বকাপ যুদ্ধ শেষ। ১৬ বছরের খরা কাটিয়ে আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ হারিয়ে বিশ্বকাপ ঘরে আনলেন ইয়ামাল, রদ্রিরা। রবিবার মাঝরাতে আর্জেন্টিনাকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছে স্পেন। ১০৬ মিনিটে গোল করেছেন ফেরান তোরেস। তবে শুধু বিশ্বকাপই জেতেনি লা রোহারা, একইসঙ্গে কেড়ে নিয়েছে বিশ্বের এক নম্বর দলের তকমাও।

বিশ্বকাপের পর নতুন ক্রমতালিকা প্রকাশ করল ফিফা। যার প্রথম স্থানে রয়েছে স্পেন। এর আগে অর্থাৎ ফাইনালের আগে আর্জেন্টিনা শীর্ষে ছিল। এবার বিশ্বকাপ জিতে সেই স্থান কেড়ে নিয়েছে স্পেন। এক থেকে দুইয়ে নেমেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল বিশ্বকাপের ট্রফির পাশাপাশি হাতছাড়া করেছে প্রথম স্থানও। বিশ্বকাপে চতুর্থ হওয়া ফ্রান্স আগের মতোই তিন নম্বর স্থান ধরে রেখেছে। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে ইংল্যান্ড। তাঁদের স্থান চতুর্থ। বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবুও ক্রমতালিকায় এক ধাপ উন্নতি হয়েছে নেইমারদের। এই মুহূর্তে ৫ নম্বরে কার্লো আন্সেলোত্তির ব্রাজিল। অন্যদিকে, এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসে সেরা পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ষষ্ঠ স্থানে মরক্কো।

ফিফার এই ক্রমতালিকাতে রয়েছে আরও পরিবর্তন। বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। চ্যাম্পিয়ন স্পেনের কাছেই হেরে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। এই হারের ফলে বিশ্বকাপ না পেয়েই বিদায় নিতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। নতুন ক্রমতালিকা অনুযায়ী, এই মুহূর্তে সপ্তম স্থানে রোনাল্ডোরা। আটে বেলজিয়াম, নয়ে নেদারল্যান্ডস ও দশে মেক্সিকো। অন্যদিকে, ২০১৪ সালে বিশ্বজয়ের পর থেকেই শোচনীয় অবস্থা জার্মানির। রাউন্ড অফ ৩২ এ প্যারাগুয়ের কাছে হেরে গিয়েছে জার্মানি। এর ফলে ১০ থেকে ১২ নম্বরে নেমে গিয়েছেন মুসিয়ালারা। সবচেয়ে বড় উন্নতি করেছে হাল্যান্ডদের নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপ খেলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১২ ধাপ এগিয়ে এখন ১৯ নম্বরে উঠে এসেছে। এছাড়া বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো এবং সুইজারল্যান্ডও ৫ ধাপ এগিয়ে গিয়েছে নতুন ফিফা ক্রমতালিকায়। ফলে, বিশ্বকাপের পর এক নতুন তালিকা দেখছে ফুটবলবিশ্ব।

Follow Us