India vs Australia Women’s T20 WC Result: ব্যর্থ বোলিং ইউনিট, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের!

India vs Australia Result, Women’s T20 World Cup 2026: এই ম্যাচে ভারতের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়ে গেল। কেন লর্ডসের উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন হরমন? তিনি কি জানতেন না, পরে এই উইকেট আরও সহজ হয়ে যাবে? কেন ভারত আজ অতিরিক্ত একজন স্পিনার রাখল না? তাহলে রাধা যাদব ও দীপ্তি শর্মার ওপর চাপ কম থাকত?

India vs Australia Women’s T20 WC Result: ব্যর্থ বোলিং ইউনিট, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের!
হরমনপ্রীত কৌর Image Credit source: Facebook

| Edited By: Moumita Das

Jun 29, 2026 | 4:58 AM

লর্ডস : এই ম্যাচকে কি বদলা বলে ধরে নেওয়া যায় ? গত বছর যে অস্ট্রেলিয়াকে (Australia) বিশ্বকাপের (ODIWorld Cup) সেমিফাইনালে হারিয়েছিল ভারতের মেয়েরা, তাদের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় ভারতের। ফরম্যাটটা শুধু আলাদা। একটা ৫০ ওভারের বিশ্বকাপ, এটা ২০ ওভারের। বাকি সব এক। ফলে, ছেলেরা বিশ্বজয় করে নিলেও ব্যর্থ মেয়েরা। গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিতে হল ভারতকে। আজ লর্ডসের মাঠে খেলা দেখতে এসেছিলেন বিরাট কোহলি। তাঁর সামনেই স্বপ্নভঙ্গ হল ভারতের।

টসে জিতে লর্ডসে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত ক্যাপ্টেন হরমনপ্রীত। স্মৃতি ও শেফালি ভাল শুরু করেছিলেন। ৩৪ রানে আউট হলেন শেফালি। ৩৮ রানের মাথায় জেমাইমা রদ্রিগেজের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে রান আউট হলেন স্মৃতি। জেমাইমা নিজেও খুব বেশি রান পাননি। ৩৪ রান করলেও নিয়েছেন ২৮টি বল। শেষ ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন জেমাইমা। তবে যাঁর কথা না বললেই নয়, তিনি ভারত ক্যাপ্টেন হরমন। তাঁর ২৭ বলে ৫৬ রানের ইনিংসের সুবাদে ১৭০ রান তুলল ভারত।

জবাবে শুরুতেই জর্জিয়া ভলের উইকেট পড়লেও সামলে নিয়েছিল অস্ট্রেলিয়া। বেথ মুনি (২২) ও ফোবি লিচফিল্ড (২৪) ইনিংসের ভিত গড়ে দেন ফলে খুব একটা সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ৩৮ বলে ৫৬ রান করে এলিসে পেরি। অ্যাশলি গার্ডনার অপরাজিত রইলেন ২৯ বলে ৫৩ রানে। এই দুজনের ব্যাটই বিদায়ের পথ দেখিয়ে দিল ভারতকে। এক ওভার বাকি থাকতেই নির্ধারিত রান তুলে ফেলে ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া। দুটি উইকেট পেলেন শ্রী চরণী।

এই ম্যাচে ভারতের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়ে গেল। কেন লর্ডসের উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন হরমন? তিনি কি জানতেন না, পরে এই উইকেট আরও সহজ হয়ে যাবে? কেন ভারত আজ অতিরিক্ত একজন স্পিনার রাখল না? তাহলে রাধা যাদব ও দীপ্তি শর্মার ওপর চাপ কম থাকত? কোচ অমল মুজুমদারের এই সিদ্ধান্তগুলিই লড়াইয়ের পথ আরও প্রশস্ত করে দিল অস্ট্রেলিয়ার জন্য। গ্ৰুপ শীর্ষে থেকেই সেমি ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে শেষ চারে গেল দক্ষিণ আফ্রিকা। ফলে, বিশ্বকাপের গ্ৰুপ পর্ব থেকেই বিদায় ঘটে গেল ভারতীয় মহিলা দলের।

Follow Us