AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup: অবশেষে স্বস্তির নিঃশ্বাস, ইরানকে বিশ্বকাপের জন্য ভিসা দিল আমেরিকা!

Iran Football Team: আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২২ জুন লস অ্যাঞ্জেলেসেই বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে তারা। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে ২৭ জুন মিশরের মুখোমুখি হবে ইরান দল।

FIFA World Cup: অবশেষে স্বস্তির নিঃশ্বাস, ইরানকে বিশ্বকাপের জন্য ভিসা দিল আমেরিকা!
আমেরিকায় বিশ্বকাপ খেলতে কোনও বাধা নেই ইরানের।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 06, 2026 | 1:16 PM
Share

কলকাতা : অবশেষে জল্পনার অবসান। মধ্যপ্রাচ্যে হওয়া রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতার মাঝেই কাটল দীর্ঘদিনের জট। আসন্ন ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ইরানের ফুটবল দলকে ভিসা মঞ্জুর করল মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে অবশেষে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরী হওয়া এত মাস ধরে চলা জল্পনার অবসান ঘটল।

গতকাল, শুক্রবার হোয়াইট হাউসের এক কর্তা বিবৃতি দিয়ে এই খবরের সত্যতা প্রকাশ করেছেন। তাঁর বিবৃতি অনুযায়ী, ইরানি ফুটবলার ও স্টাফদের ভিসা অনুমোদন করা হয়েছে। তিনি বলেছেন,”আমেরিকায় ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যে ইরান জাতীয় ফুটবল দলের ভিসা মঞ্জুর করা হয়েছে। আমরা বিষয়বজুড়ে সমস্ত প্রতিযোগী এবং ক্রীড়াপ্রেমীদের স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।” একই সঙ্গে তিনি জানিয়েছেন,”ভিসা মঞ্জুর করলেও আমরা কোনভাবেই এই সুবিধার অপব্যবহার করতে দেব না। কোনও ভাবেই ছদ্মবেশে যেন কেউ কোনও বিশৃঙ্খলা তৈরী করতে না পারে, সেই দিকে আমরা সম্পূর্ণ নজর রাখব।”

যদিও আশঙ্কার কথা মাথায় রেখেই ইরান মেক্সিকোতে নিজেদের বেস ক্যাম্প তৈরী করবে। এমনকি তারা আগেই জানিয়েছিল, তাদের ম্যাচগুলিও মেক্সিকোতে স্থানান্তরিত করতে। কিন্তু ফিফা এই বিষয়ে কোনও চূড়ান্ত মতামত জানায়নি। তবে মেক্সিকোতে ঘাঁটি গাড়লেও, গ্ৰুপ পর্বের তিনটি ম্যাচই ইরানকে খেলতে হবে আমেরিকার মাটিতে। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২২ জুন লস অ্যাঞ্জেলেসেই বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে তারা। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে ২৭ জুন মিশরের মুখোমুখি হবে ইরান দল। তবে বিশ্বকাপের মাত্র ৫ দিন আগে ইরানের ভিসা মঞ্জুর করা হয়েছে, এটাই ফুটবল মহলে সবচেয়ে স্বস্তির খবর।

Follow Us
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
কেন নিজেকে 'নিধিরাম সর্দার' বললেন ফিরহাদ?
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে মহিলারা, তারপর...
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে