AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup: শেষবার বিশ্বকাপ পাবেন রোনাল্ডো-নেইমার? বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার কারা?

Favourites of This World Cup: আর ঠিক দিন দেড়েক পরে মেসি-রোনাল্ডোদের ম্যাচ দেখতে রাত জাগবেন দর্শকরা। ১১ জুন থেকে ১৯ জুলাইয়ের লড়াইয়ে মাত হবে গোটা বিশ্ব। তবে জিতবে কে? জয়ের সুযোগ কাদের? রোনাল্ডো-নেইমার কি পারবেন বিশ্বকাপ নিয়ে কেরিয়ার শেষ করতে? প্রশ্ন থাকবে সেদিকেই।

FIFA World Cup: শেষবার বিশ্বকাপ পাবেন রোনাল্ডো-নেইমার? বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার কারা?
Who will win the fifa world cup 2026?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 09, 2026 | 5:50 PM
Share

কলকাতা: বিশ্বকাপ শুরু হতে আর ৪৮ ঘন্টাও বাকি নেই। আমেরিকা, কানাডা, মেক্সিকোতে এবার শুরু হয়ে যাবে বিশ্বযুদ্ধ। মেসি-রোনাল্ডো-নেইমাররা তৈরী রয়েছেন শেষবারের জন্য বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে। তবে এর মধ্যেই সম্ভাব্য দল দেখে ফুটবল পন্ডিতরা তাঁদের সম্ভাব্য বিজয়ীর তালিকা তৈরী করে ফেলেছেন। এবার ইউরোপ ও লাতিন আমেরিকার দলগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া গিয়েছে।

কোন কোন দল বিশ্বকাপ জিততে পারে?

স্পেন ও ফ্রান্স – ইউরো ২০২৪ এর চ্যাম্পিয়ন স্পেন বর্তমানে ফিফা ক্রমতালিকায় দ্বিতীয়। স্পেনে যেমন আক্রমণভাগে রয়েছেন লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, মিকেল ওয়েরজাবালের মতো প্রতিভাবান খেলোয়াড়রা, তেমনই ডিফেন্স সামলাবেন পাও কুবার্সি, মার্ক কুকুরেলার মতো দুরন্ত ডিফেন্ডাররা। তাই আশা করা হচ্ছে, ২০১০ সালের পর আবার বিশ্বকাপ জিততে পারে স্পেন। একইভাবে বিশ্বকাপের অন্যতম দাবিদার হতে পারে গত দুই বিশ্বকাপের সেরা দল ফ্রান্সও। তাদের আক্রমণভাগ সামলাবেন কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম, ডেজারে দুয়ে-র মতো বড় বড় তারকারা। মাঝমাঠে এনগোলো কন্তে দলকে ভরসা জোগাবেন। দলের ডিফেন্সের দায়িত্বে রয়েছেন মালো গুস্তে, উইলিয়াম সালিবা, জুল কুন্ডে, থিও হার্নান্ডেজের মতো তাগড়াই ডিফেন্ডাররা। অনেকেই আশা করছেন, এই বিশ্বকাপে ফ্রান্সের দাপট দেখা যাবে আবার।

পর্তুগাল- বিশ্বকাপ যুদ্ধের হট ফেভারিট হয়ে উঠেছে রোনাল্ডোর পর্তুগাল। রোনাল্ডো থাকার পাশাপাশি দলে শাসন করছেন একঝাঁক তরুণ তুর্কী। দলে রয়েছেন রাফায়েল লিয়াও, জোয়াও নেভেস, ভিটিনহা, পেদ্রো নেটো-র মতো তারকারা, যাঁরা নিজের দমে যেকোনও দিন ম্যাচ ঘোরাতে পারবেন। তবে সব নজর রোনাল্ডোর দিকে। মেসি বিশ্বকাপ পেয়েছেন। রোনাল্ডো কী পাবেন, সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

আর্জেন্টিনা – লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে আর্জেন্টিনার ফর্ম এই মুহূর্তে সেরা। বিশ্বে এসময়ে ফিফা ক্রমতালিকায় ১ নম্বরে রয়েছে মেসির দল। মেসির হাত ধরেই আবার বিশ্বকাপ পেতে পারে আর্জেন্টিনা – মনে করছে বিশ্বমহল।

আর ঠিক দিন দেড়েক পরে মেসি-রোনাল্ডোদের ম্যাচ দেখতে রাত জাগবেন দর্শকরা। ১১ জুন থেকে ১৯ জুলাইয়ের লড়াইয়ে মাত হবে গোটা বিশ্ব। তবে জিতবে কে? জয়ের সুযোগ কাদের? রোনাল্ডো-নেইমার কি পারবেন বিশ্বকাপ নিয়ে কেরিয়ার শেষ করতে? প্রশ্ন থাকবে সেদিকেই।

Follow Us