AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airtel-এ এই 3 রিচার্জ প্ল্যানে 5G ডেটা, আনলিমিটেড কলিং; দেখুন বিস্তারিত

Airtel Recharge Plan: Airtel-এর কিছু সস্তার 3 মাসের প্ল্যান আছে। আপনি যদি কম খরচে অনেক বেশি ডেটার প্যাক কিনতে চান, তাহলে এগুলি আপনার জন্য একদম উপযুক্ত। চলুন জেনে নেওয়া যাক।

Airtel-এ এই 3 রিচার্জ প্ল্যানে 5G ডেটা, আনলিমিটেড কলিং; দেখুন বিস্তারিত
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 9:30 AM
Share

Airtel Cheapest Recharge Plan: টেলিকম সংস্থাগুলি অনেক ধরনের প্ল্যান এলে হাজির করছে, মানুষের সুবিধার কথা মাথায় রেখে। কেউ প্রতি মাসে রিচার্জ করেন, আবার কেউ 3 মাসে একবার রিচার্জ করতে পছন্দ করেন। অনেকে আবার বার বার রিচার্জ করার ঝামেলায় যান না। বছরে একবারই রিচার্জ করে নেন। সব ধরনের রিচার্জ প্ল্যানই অফার করে টেলিকম সংস্থাগুলি। Airtel-এর কিছু সস্তার 3 মাসের প্ল্যান আছে। আপনি যদি কম খরচে অনেক বেশি ডেটার প্যাক কিনতে চান, তাহলে এগুলি আপনার জন্য একদম উপযুক্ত। চলুন জেনে নেওয়া যাক।

এয়ারটেলের জনপ্রিয় দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান:

কোম্পানি তার প্রিপেইড ইউজ়ারদের জন্য 3 মাস অর্থাৎ 90 দিনের মেয়াদ সহ একটি প্ল্যান অফার করে। এই প্ল্যানের দাম 799 টাকা। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড লোকাল কল, STD এবং রোমিং কল পাওয়া যায়। এছাড়াও, আপনি প্রতিদিন 100 এমএমএস পাবেন। 90 দিনের বৈধতা সহ এই প্ল্যানে, প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক, ক্যাশব্যাক অন ফাস্ট্যাগ এবং অ্যাপোলো 24×7 পাবেন।

আপনি যদি 90 দিনের কম মেয়াদের রিচার্জ প্ল্যান কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি Airtel- এর 699 টাকার রিচার্জ প্ল্যান নিতে পারেন। এতে 56 দিনের বৈধতা পেয়ে যাবেন। প্ল্যানে আনলিমিটেড লোকাল কল, STD এবং রোমিং কল পাওয়া যায়। এছাড়াও, প্রতিদিন 100 এমএমএস পেয়ে যাবেন। এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা দেওয়া হয়। হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক, ক্যাশব্যাক অন ফাস্ট্যাগ এবং অ্যাপোলো 24|7 পেয়ে যাবেন।

সস্তা এয়ারটেল রিচার্জ প্ল্যান:

আপনি যদি কম খরচে বেশি ডেটা সহ একটি প্ল্যান খোঁজেন, তাহলে Airtel-এর 499 টাকার রিচার্জ প্ল্যানটি কিনতে পারেন। কোম্পানি তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য 28 দিনের বৈধতা দেয়। এই প্ল্যানে আপনি অনেক সুবিধা পাবেন। প্ল্যানে আনলিমিটেড লোকাল কল, STD এবং রোমিং কল পাওয়া যায়। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন 100 এমএমএস পাবেন। এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা দেওয়া হয়। হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক, ক্যাশব্যাক অন ফাস্ট্যাগ পাবেন।

Follow Us