AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubhman Gill : গতকাল খেলেননি গিল, IPL থেকে ছিটকে গেলেন গুজরাট ক্যাপ্টেন?

Gujrat Titans : পেশির চোটের কারণে ম্যাচ খেলেননি গিল। গতকাল রশিদ খান টসের সময় এই কথা জানিয়েছিলেন। বেশ কয়েকদিন ধরেই পেশিতে টান অনুভব করছিলেন গিল। আদৌ গিল খেলবেন তো নাকি আইপিএল থেকেই বিদায় ঘটে গেল তাঁর?

Shubhman Gill : গতকাল খেলেননি গিল, IPL থেকে ছিটকে গেলেন গুজরাট ক্যাপ্টেন?
দলকে জয়ের সরণীতে ফেরানো লক্ষ্য অধিনায়ক গিলের। Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 05, 2026 | 12:54 PM
Share

কলকাতা : আইপিএল শুরু হলেও শুরুটা একদমই ভাল হয়নি গুজরাট টাইটান্সের। দুই ম্যাচের দুটিতেই হেরেছেন রশিদ খানেরা। গতকাল, শনিবার জয়ের কাছে এসেও ম্যাচ ছিটকে গিয়েছে গুজরাটের হাত থেকে। এর মধ্যেই দুঃসংবাদ গুজরাটের জন্য। চোটের কারণে গতকাল খেলতে পারেননি শুবমান গিল। দলকে নেতৃত্ব দিয়েছেন রশিদ খান। কিন্তু কী হয়েছে গিলের? অবশেষে গিলকে নিয়ে নতুন খবর জানাল গুজরাট শিবির।

পেশির চোটের কারণে ম্যাচ খেলেননি গিল। গতকাল রশিদ খান টসের সময় এই কথা জানিয়েছিলেন। বেশ কয়েকদিন ধরেই পেশিতে টান অনুভব করছিলেন গিল। এই চোটকে মাসল স্প্যাজম বলেই ধারণা গুজরাট শিবিরের। তাই গিলকে নিয়ে কোনও ঝুঁকি নেয়নি গুজরাট শিবির। তাঁকে বিশ্রাম দেওয়াই হবে সঠিক দাওয়াই, মত দলের মেডিক্যাল টিমের। এর আগে ইডেনে মাস কয়েক আগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচও ঘাড়ে চোটের কারণে খেলতে পারেননি গিল।

তাঁর চোট দেখা দেওয়ার পরেই তাঁর ভক্তরা চিন্তায় পড়ে যান, আদৌ গিল খেলবেন তো নাকি আইপিএল থেকেই বিদায় ঘটে গেল গিলের ? কিন্তু সমর্থকদের আশ্বস্ত করে পার্থিব জানিয়েছেন,”গিলের চোট খুব একটা গুরুতর নয়। শুধু মাসল স্প্যাজম হয়েছে। এই পেশির টানে এর আগেও ভুগেছে গিল। যদিও বা, এবার আশা করছি আগামী ম্যাচের আগেই গিল খেলতে পারবে।”

গতকাল নাটকীয় ভাবে হারল গুজরাট। ১২ বলে দরকার ১৫। ক্রিজে রশিদ খান ও রাবাডা। সেই সময়ে গুজরাট দলের ক্রিকেটারদের থেকে যেন মনে হচ্ছিল, ম্যাচ তাঁরা প্রায় জিতেই গিয়েছেন। কিন্তু ১৯ তম ওভারে জোফ্রা আর্চার দিলেন মাত্র ৪ রান। শেষ ওভারে তুষার দেশপান্ডে ৬ রানে জেতালেন রাজস্থানকে। ২১১ রান তাড়া করতে নেমে গুজরাট করল ২০৪/৮।

গুজরাটের পরের ম্যাচ ৮ মার্চ। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্য়াচে গিল রান পেলেও ম্যাচ জেতেনি গুজরাট। আশা করা হচ্ছে, পরের ম্যাচ খেলবেন গিল। আপাতত, দলকে জয়ের সরণীতে ফেরানো লক্ষ্য অধিনায়ক গিলের।

Follow Us