Canning IC suspended: সাসপেন্ড ক্যানিং থানার আইসি অমিত হাটি
Canning IC suspended: ক্যানিং থানার সামনে বিজেপির বিক্ষোভের ২৪ ঘণ্টার মধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হল থানার ইন্সপেক্টর-ইন-চার্জ (IC) শ্রী অমিত হাটি-কে। শুক্রবার থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। গতকাল রাতে বিজেপির কর্মী-সমর্থকেরা ক্যানিং থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
ক্যানিং থানার সামনে বিজেপির বিক্ষোভের ২৪ ঘণ্টার মধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হল থানার ইন্সপেক্টর-ইন-চার্জ (IC) শ্রী অমিত হাটি-কে। শুক্রবার থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। গতকাল রাতে বিজেপির কর্মী-সমর্থকেরা ক্যানিং থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে। আইসি-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে।
Follow Us
