AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাঝ আকাশেও ফোনে থাকবে নেটওয়ার্ক, একদম সস্তায় In-Flight প্ল্যান নিয়ে এল Airtel

In-Flight Roaming Plans: কোম্পানি তার পোস্টপেইড এবং প্রিপেইড উভয় গ্রাহকদের জন্য এই প্ল্যানগুলি চালু করেছে। এই প্ল্যানগুলির সাহায্যে, এয়ারটেল ব্যবহারকারীরা বিমানে ভ্রমণের সময়ও এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এবার থেকে এয়ারটেল বিমানেও কাজ করবে। Airtel-এর ইন-ফ্লাইট রোমিং প্ল্যানের দাম 195 টাকা থেকে শুরু।

মাঝ আকাশেও ফোনে থাকবে নেটওয়ার্ক, একদম সস্তায় In-Flight প্ল্যান নিয়ে এল Airtel
| Updated on: Feb 23, 2024 | 9:30 AM
Share

ভারতী এয়ারটেল তার গ্রাহকদের জন্য ইন-ফ্লাইট রোমিং প্ল্যান (In-Flight Roaming Plan) চালু করেছে। কোম্পানি তার পোস্টপেইড এবং প্রিপেইড উভয় গ্রাহকদের জন্য এই প্ল্যানগুলি চালু করেছে। এই প্ল্যানগুলির সাহায্যে, এয়ারটেল ব্যবহারকারীরা বিমানে ভ্রমণের সময়ও এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এবার থেকে এয়ারটেল বিমানেও কাজ করবে। Airtel-এর ইন-ফ্লাইট রোমিং প্ল্যানের দাম 195 টাকা থেকে শুরু।

বিমানেও কাজ করবে এয়ারটেল…

এই প্ল্যান সম্পর্কে তথ্য দিয়ে এয়ারটেলের তরফে জানানো হয়েছে, Airtel-এর এই ইন-ফ্লাইট রোমিং প্ল্যানগুলির মাধ্যমে, ব্যবহারকারীরা মাটি থেকে হাজার হাজার ফুট উচ্চতায় গিয়েও উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এমনকি যে কোনও রকম দরকারি কাজও করতে পারবেন। এয়ারটেলের 2997 টাকার রিচার্জ প্ল্যানের প্রিপেইড গ্রাহকরা এবং 3999 টাকা বা তার বেশি প্ল্যানের পোস্টপেইড গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ইন-ফ্লাইট রোমিং প্ল্যানের সমস্ত সুবিধা পাবেন।

এয়ারটেল ইন-ফ্লাইট প্ল্যান…

  • প্রথম প্ল্যানটি 195 টাকার। এই প্ল্যানে 250MB ডেটা, 100 মিনিট আউটগোয়িং কল এবং 100টি আউটগোয়িং SMS এর সুবিধা 24 ঘন্টার বৈধতা পেয়ে যাবেন।
  • দ্বিতীয় প্ল্যানটি 295 টাকার। এই প্ল্যানে 24 ঘন্টার বৈধতার সাথে 500MB ডেটা, 100 মিনিট আউটগোয়িং কল এবং 100টি আউটগোয়িং SMS এর সুবিধা দেওয়া হবে।
  • তৃতীয় প্ল্যানটি 595 টাকার। এই প্ল্যানে 24 ঘন্টা বৈধতা সহ 1GB ডেটা, 100 মিনিট আউটগোয়িং কল এবং 100টি আউটগোয়িং SMS এর সুবিধা পাওয়া যাবে।

19টি এয়ারলাইন্সে ব্যবহার করতে পারবেন…

এয়ারটেল তার গ্রাহকদের বিভিন্ন আন্তর্জাতিক সেক্টরে 19টি এয়ারলাইন্সে কানেকশন দেওয়ার জন্য Aeromobile-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। কোম্পানিটি তার গ্রাহকদের সর্বদা প্রতিটি সমস্যা সমাধানের জন্য একটি 24*7 যোগাযোগ কেন্দ্রের ব্যবস্থা করেছে। সংস্থাটি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরও জারি করেছে। সেই নম্বরটি হল 99100-99100, যার মাধ্যমে গ্রাহকরা কল করতে এবং রিয়েল টাইম কাস্টমার কেয়ার সাহায্য পাবেন।

Follow Us