Airtel Plan: 84 দিন রোজ 2.5GB করে ডেটা, Airtel নিয়ে এল বাম্পার প্ল্যান
Airtel-এর 999 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা 84 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। সমগ্র ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার পাবেন। সেই সঙ্গেই আবার থাকছে প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ। তবে এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফার হল প্রতিদিন 2.5GB করে ডেটা ব্যবহার, যা 84 দিনের জন্যই পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

বেসরকারি টেলিকম সংস্থা Airtel-এর ঝুলিতে রয়েছে একাধিক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান। সেরকমই দুটি চমৎকার প্ল্যানে Xtream Play OTT অফার করা হয়। সেই প্ল্যান দুটির জন্য Bharti Airtel ব্যবহারকারীদের যথাক্রমে 999 টাকা এবং 839 টাকা খরচ করতে হয়। খরচের দিক থেকে দেখতে গেলে দুটি প্ল্যানই একটু দামি, পরিবর্তে প্ল্যান দুটিতে মেলে বিপুল পরিমাণ হাই-স্পিড ডেটা। Airtel 839 টাকা এবং 999 টাকার প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Airtel 999 টাকার রিচার্জ প্ল্যান
Airtel-এর 999 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা 84 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। সমগ্র ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার পাবেন। সেই সঙ্গেই আবার থাকছে প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ। তবে এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফার হল প্রতিদিন 2.5GB করে ডেটা ব্যবহার, যা 84 দিনের জন্যই পেয়ে যাবেন ব্যবহারকারীরা। ট্রুলি 5G ডেটাই ব্যবহার করতে পারবেন কাস্টমাররা। এই প্ল্যানের আর একটি আকর্ষণীয় অফার হল 15টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের অফার। তার মধ্যে উল্লেখযোগ্য হল Xstream Play সাবস্ক্রিপশন।
Airtel 839 টাকার রিচার্জ প্ল্যান
839 টাকার Airtel প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টা করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুযোগ। আগের মতো এই প্ল্যানেও ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া থাকছে Xstream Play-এর ফ্রি সাবস্ক্রিপশন। প্ল্যানটির আর একটি উল্লেখযোগ্য অফার হল Disney+ Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন, যা তিন মাসের জন্যই ব্যবহার করতে পারবেন কাস্টমাররা। প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ, অর্থাৎ প্রত্যেকটি অফারই আপনি 84 দিনের জন্যই পেয়ে যাবেন।
এমনিতে Xstream Play সাবস্ক্রিপশনের জন্য ব্যবহারকারীদের আলাদা করে মাসে 149 টাকা এবং প্রতি বছরে 1499 টাকা খরচ করতে হয়। সেই দিক থেকে দেখতে গেলে এই প্ল্যান দুটির যে কোনও একটি রিচার্জ করলে ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে Airtel Xstream Play-এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
