AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চাইছে না OTP, তবুও খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট; বাঁচার উপায় বাতলালো সরকার

Without OTP Scam: মেসেজে হ্যাকাররা যে নম্বরটি পাঠাচ্ছে, তা যদি আপনি ডায়াল করে ফেলেন, তাহলে প্রথমেই আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে পৌছিয়ে যাচ্ছে। ফলে তখন আপনি ফোনে কী কী করছেন, হ্যাকার বা স্ক্যামার সমস্তটা জানতে পারছে। তারপরেই ঘটে যাচ্ছে আসল বিপদ।

চাইছে না OTP, তবুও খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট; বাঁচার উপায় বাতলালো সরকার
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 3:24 PM
Share

সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম রুখতে ভারত সরকার একের পর এক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে। তা সত্ত্বেও দিনের পর দিন ক্রাইম বাড়ছে বই কমছে না। ফলে আবারও এক নতুন পদক্ষেপ নিল ভারত সরকার। এখন সরকার নতুন সতর্কতা জারি করেছে, যাতে দেশের মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে। সাইবার ক্রাইম থেকে মানুষকে রক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন সতর্কতা জারি করেছে। আর সেখানে নতুন একটি প্রসঙ্গকে কেন্দ্র করে মানুষকে সচেতন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে সতর্কতা জারি করেছে, তাতে বলা হচ্ছে ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি হয়ে যায়। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে ওটিপিও চাওয়া হয় না। তার মানে মানুষ জানতে পারার আগেই উধাও হয়ে যাচ্ছে ব্যাঙ্ক জমানো টাকা।

মানুষ ঠকানোর নতুন উপায়…

মানুষকে ফাঁদে ফেলতে হ্যাকাররা ফোনে একটি মেসেজ পাঠাচ্ছে। অর্থাৎ এক কথায় হ্যাকিং থেকে বাঁচতে চাইলে এমনটা করুন। এই বলে একটি মেসেজ আসছে। এতে একটি নম্বরও দেওয়া হযচ্ছে। আর সেই মেসেজে বলা হচ্ছে যে, এই নম্বরটি ডায়াল করতে হবে এবং যদি তিনি তা না করেন তবে তার ফোনটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ফোন কোনও কাজে আসবে না। অনেকেই এই ব্যাপারটা বুঝতে পারছেন না, কিন্তু আসলে এটি স্ক্যামিংয়ের একটি উপায়। আপনাকে কল করতে বলা হয়েছে *401#99963….45 (যে কোনও নম্বর)। যদি আপনার কাছেও এমন কোনও মেসেজ আসে, তাহলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে।

নম্বর ডায়াল করলে ঠিক কী ঘটছে?

মেসেজে হ্যাকাররা যে নম্বরটি পাঠাচ্ছে, তা যদি আপনি ডায়াল করে ফেলেন, তাহলে প্রথমেই আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে পৌছিয়ে যাচ্ছে। ফলে তখন আপনি ফোনে কী কী করছেন, হ্যাকার বা স্ক্যামার সমস্তটা জানতে পারছে। তারপরেই ঘটে যাচ্ছে আসল বিপদ। অর্থাৎ আপনি ফোনে কোনও OTP আসবে না, অথচ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত তথ্য উধাও হয়ে যাবে।

এই ধরনের স্ক্যাম বা জালিয়াতি থেকে বাঁচবেন কীভাবে?

আপনি যদি এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে সবার আগে আপনার এই ধরনের কোনও মেসেজে রিপ্লাই করবেন না। কারণ ফোন বা সিম কার্ড হ্যাক হলে ফোনে কোনও তথ্য দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে আপনাকে ফোনে অ্যাপ ডাউনলোড করতেও বলা হবে। আসলে এটি একটি VPN অ্যাপ, যা আপনার ফোন থেকে সমস্ত ডেটা চুরি করে। তাই ভুলেও অচেনা নম্বর থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না।

Follow Us