AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lexar USB Drive: 4,500 টাকায় সবথেকে সুরক্ষিত পেনড্রাইভ, খুলবে আপনার আঙুলের স্পর্শেই

Lexar JumpDrive F35-এ রয়েছে USB 3.0 সাপোর্ট, যার সাহায্যে আপনি 300 Mbps স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবে। অন্তত 10টি ফিঙ্গারপ্রিন্ট আইডি সাপোর্ট করবে। তিন বছরের লিমিটেড ওয়ারান্টি দেওয়া হচ্ছে এই ইউএসবি ড্রাইভের সঙ্গে। 32GB এবং 64GB এই দুই স্টোরেজ অপশনে পাওয়া যাবে Lexar JumpDrive F35। স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 4,500 টাকা ও 6,000 টাকা।

Lexar USB Drive: 4,500 টাকায় সবথেকে সুরক্ষিত পেনড্রাইভ, খুলবে আপনার আঙুলের স্পর্শেই
সবথেকে সুরক্ষিত USB ড্রাইভ।
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 4:29 PM
Share

Fingerprint Secured USB Drive: চমৎকার USB Drive নিয়ে এল Lexar। এই গ্লোবাল ফ্ল্যাশ মেমোরি প্লেয়ার যে নতুন পেনড্রাইভ লঞ্চ করেছে, তার নাম Lexar JumpDrive F35 USB 3.0। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ইউএসবি ড্রাইভটিতে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন দেওয়া হয়েছে। মূলত, ডেটার নিরাপত্তার জন্যই এই ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন প্রযুক্তিটি দেওয়া হয়েছে।

Lexar-এর তরফ থেকে বলা হয়েছে, JumpDrive F35 ইউএসবি ড্রাইভটি তার ব্যবহারকারীদের বিভিন্ন স্পর্শকাতর তথ্যগুলি ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনের মাধ্যমে সুরক্ষিত রাখবে। যে কেউ এই পেনড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন না। কেবল অথরাইজ়ড লোকজনই এই ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন। ডিভাইসটি 10টি ভিন্ন ফিঙ্গারপ্রিন্ট স্টোর করতে পারে। তার মধ্যে দিয়েই তথ্যের গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করা হবে।

Lexar জানিয়েছে, F35 ইউএসবি ডিভাইসটি সেটআপ করাও খুব সহজ। এটি ব্যবহার করতে আলাদা করে কোনও সফটওয়্যার ড্রাইভার ইনস্টল করার দরকার হবে না। ইউজ়াররা খুব সহজেই ড্রাইভে প্লাগ ইন করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথেন্টিকেট করতে পারবেন।

গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে Lexar JumpDrive F35-এ রয়েছে USB 3.0 সাপোর্ট, যার সাহায্যে আপনি 300 Mbps স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবে। অন্তত 10টি ফিঙ্গারপ্রিন্ট আইডি সাপোর্ট করবে। রয়েছে আলট্রা ফাস্ট রিকগনিশনের মতো ফিচার, যার দ্বারা আপনি এক সেকেন্ডেরও কম সময়ে খুব সহজেই সেটআপ করতে পারবেন। এবং তার জন্য আপনার কোনও সফটওয়্যার ড্রাইভারেরও দরকার হবে না।

তিন বছরের লিমিটেড ওয়ারান্টি দেওয়া হচ্ছে এই ইউএসবি ড্রাইভের সঙ্গে। 32GB এবং 64GB এই দুই স্টোরেজ অপশনে পাওয়া যাবে Lexar JumpDrive F35। স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 4,500 টাকা ও 6,000 টাকা।

Follow Us