AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp Image Blur: স্পর্শকাতরতায় হোয়াটসঅ্যাপের নজর, আপত্তিজনক ছবি ঝাপসা করার বিশেষ টুল হাজির

WhatsApp Image Blur Tool To Hide Sensitive Info: এবার হোয়াটসঅ্যাপে ছবির ক্ষেত্রে একটি ব্লার টুল নিয়ে আসছে সংস্থা, যা আপাতত ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে আপনি কী সুবিধা পাবেন, দেখে নিন।

WhatsApp Image Blur: স্পর্শকাতরতায় হোয়াটসঅ্যাপের নজর, আপত্তিজনক ছবি ঝাপসা করার বিশেষ টুল হাজির
হোয়াটসঅ্যাপে এবার স্পর্শকাতর ছবি ব্লার করার সুবিধা। প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 1:38 PM
Share

WhatsApp Latest Feature: মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মে নিশ্ছিদ্র নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সদা তৎপর। এবার হোয়াটসঅ্যাপে ছবির ক্ষেত্রে একটি ব্লার টুল নিয়ে আসছে সংস্থা, যা আপাতত ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ ফিচার্স ট্র্যাকার WABetaInfo-র একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ডেস্কটপ থেকে বিটা ব্যবহারকারীরা এবার ইমেজ এডিটরে একটি অতিরিক্ত অপশন দেখতে পাবেন। ইউজাররা কোনও স্পর্শকাতর ছবি ব্লার তথা ঝাপসা করতে চাইলে, সেটি এই ব্লার টুলের মাধ্যমে করতে পারবেন।

চলতি বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ দুই ক্ষেত্রেই ফটো এডিটিং ফিচার দেওয়া হয়েছে, যা এর আগে কেবলমাত্র মোবাইল ভার্সনের জন্য উপলব্ধ ছিল।

গত জুন মাসে WABetaInfo তার একটি রিপোর্টে জানিয়েছিল যে, ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ব্লারিং ফিচারটি নিয়ে আসা হবে। সেই ফিচারটিই এবার বিটা পরীক্ষকদের জন্য এক-এক করে রোলআউট করা হচ্ছে।

নতুন এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হোয়াটসঅ্যাপ এখন তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন বিকল্প যোগ করেছে। সেখানে ব্যবহারকারীদের স্পর্শকাতর তথ্যের অতিরিক্ত নিয়ন্ত্রণের স্বার্থে যে কোনও ছবিকে সম্পূর্ণ ভাবে ব্লার বা ঝাপসা করা যেতে পারে।

এখন কোনও ব্যবহারকারী এই আপডেটটি পেয়েছেন কি না, তা নিশ্চিত করতে তাঁদের একটি ছবি পাঠিয়ে দেখতে হবে। সেখানে স্কেচিং টুল থেকে তাঁরা কোনও ‘ব্লার বাটন’ দেখতে পাচ্ছেন কি না, সে বিষয়টি পরখ করে দেখতে হবে। আপডেটটি আপাতত বিটা মোডে রয়েছে। আর সেখান থেকেই মনে করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই ভবিষ্যতের কোনও এক আপডেটে ফিচারটি সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

এদিকে হোয়াটসঅ্যাপ তার আইওএস ব্যবহারকারীদের জন্যও একটি জম্পেশ ফিচার রোলআউট করেছে। সেই ফিচারটিও আইওএস থেকে বিটা পরীক্ষকদের জন্য নিয়ে আসা হয়েছে। তার মাধ্যমে ইউজাররা যে কোনও ছবি, ভিডিয়ো বা GIF ফাইলে টেক্সট ক্যাপশন যোগ করতে পারবেন।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ