AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হোয়াটসঅ্যাপ কলে আসছে ম্যাজিক ফিচার! কথা বলার কায়দাই এবার বদলে যাবে

মেসেজিং দুনিয়ায় হোয়াটসঅ্যাপের আধিপত্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু অডিয়ো বা ভিডিয়ো কলের ক্ষেত্রে অনেক সময়ই ব্যাকগ্রাউন্ড নয়েজ বা পারিপার্শ্বিক শব্দ ভিলেন হয়ে দাঁড়ায়। বিশেষ করে রাস্তাঘাটে বা জনবহুল জায়গায় থাকলে, কথা বলতে বেশ সমস্যা হয়। ঠিক এই সমস্যার গোঁড়া থেকেই উপড়ে ফেলতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারটির নাম ‘নয়েজ ক্যানসেলেশন’।

হোয়াটসঅ্যাপ কলে আসছে ম্যাজিক ফিচার! কথা বলার কায়দাই এবার বদলে যাবে
Image Credit: AI
| Updated on: Mar 24, 2026 | 5:44 PM
Share

ফোনে প্রিয়জনের সঙ্গে মনের কথা বলছেন, অথচ পাশ দিয়ে যাওয়া বাসের হর্ন বা পাশের বাড়ির বাচ্চার কান্নায় অর্ধেক কথাই শুনতে পেলেন না— এমন অভিজ্ঞতায় কমবেশি সবাই তিতিবিরক্ত। তবে এবার সেই বিরক্তি মেটাতে কোমর বেঁধে নামছে মার্ক জুকারবার্গের সংস্থা। হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এমন এক ফিচার, যা আপনার চারপাশের যাবতীয় হইহট্টগোল নিমেষে ভ্যানিশ করে দেবে।

মেসেজিং দুনিয়ায় হোয়াটসঅ্যাপের আধিপত্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু অডিয়ো বা ভিডিয়ো কলের ক্ষেত্রে অনেক সময়ই ব্যাকগ্রাউন্ড নয়েজ বা পারিপার্শ্বিক শব্দ ভিলেন হয়ে দাঁড়ায়। বিশেষ করে রাস্তাঘাটে বা জনবহুল জায়গায় থাকলে, কথা বলতে বেশ সমস্যা হয়। ঠিক এই সমস্যার গোঁড়া থেকেই উপড়ে ফেলতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারটির নাম ‘নয়েজ ক্যানসেলেশন’।

রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি কাজ করবে একটি বিশেষ ফিল্টারের মতো। আপনি যখনই কোনও কল রিসিভ করবেন বা কল করবেন, এই ফিল্টারটি সক্রিয় হয়ে আপনার গলার আওয়াজকে আলাদা করে চিনতে পারবে। এর ফলে রাস্তার গাড়ির আওয়াজ, জোরে চলা পাখার শব্দ কিংবা আশপাশের মানুষের গুঞ্জন সবকিছুই ছেঁটে ফেলবে অ্যাপটি। ফোনের ওপারে থাকা মানুষটি আপনার গলার স্বর শুনতে পাবেন একদম স্টুডিওর মতো পরিষ্কার।

আইফোন ব্যবহারকারীরা ইতিমধ্যেই ‘ভয়েস আইসোলেশন’ ফিচারের সুবিধা পান। কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সুযোগ এতদিন সেভাবে ছিল না। হোয়াটসঅ্যাপের এই বিল্ট-ইন ফিচারটি তাই সবচেয়ে বেশি স্বস্তি দেবে অ্যান্ড্রয়েড ইউজারদেরই। আলাদা কোনও সেটিংস ছাড়াই অ্যাপের ভেতর থেকেই এখন অপ্রয়োজনীয় শব্দ ঠেকানো সম্ভব হবে।

গোপনীয়তা কি বজায় থাকবে?

নতুন কোনও প্রযুক্তি মানেই ব্যবহারকারীদের মনে একটা খটকা থাকে-‘আমার কথা কি কেউ আড়ি পেতে শুনছে?’ হোয়াটসঅ্যাপ অবশ্য সাফ জানিয়ে দিয়েছে যে, নয়েজ ফিল্টার করার সময় আপনার ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসিতে কোনও আঁচ আসবে না। এই ফিচারটির ক্ষেত্রেও ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ বজায় থাকবে। অর্থাৎ, আপনার কল আগের মতোই সুরক্ষিত থাকছে, শুধু মাঝখান থেকে বিদায় নিচ্ছে অবাঞ্ছিত শব্দগুলো।

কবে মিলবে এই সুবিধা?

আপাতত এই ফিচারটি নিয়ে কাজ চলছে জোরকদমে। খুব শীঘ্রই বিটা টেস্টারদের জন্য এটি উন্মুক্ত করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সাধারণ ব্যবহারকারীদের ফোনেও আপডেট পৌঁছে যাবে খুব দ্রুত। সুতরাং, এবার থেকে ট্রেন বা বাসে দাঁড়িয়েও প্রিয়জনের সঙ্গে আড্ডা হবে কোনও বাধা ছাড়াই!

Follow Us