Soumita Kha: ‘রাগ থাকলে কোনও ঘরে বসিয়ে আমার দু’গালে চড় মারুন, কিন্তু BJP-কেই ভোট দিন’,দলকে জেতাতে মরিয়া সৌমিত্র
Bankura: বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিভিন্ন সময়ে করা মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যজুড়ে। এবার বিধানসভা নির্বাচনের মুখেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজ কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারের সমর্থনে পৌঁছন জয়পুর ব্লকের গোপালনগর গ্রামে যান সৌমিত্র খাঁ। সেখানে কর্মী বৈঠকের পাশাপাশি কর্মীদের সঙ্গেই মাটিতে বসে দুপুরের খাবার খান তিনি।

বাঁকুড়া: বিজেপিকে ভোটে জেতাতে মরিয়া বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ-এর। তাঁর বক্তব্য, “রাগ থাকলে আপনারা আমাকে দু’চড় মারুন। তবু বিজেপির হয়ে ভোট করুন।” মঙ্গলবার বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার গোপালনগর গ্রামে দলীয় একটি কর্মিসভায় যোগ দেন সৌমিত্র। সেখান থেকে বেনজির আক্রমণ করেন তৃণমূলকে। তাঁর দাবি, অভিযোগ, কোতুলপুর-সহ রাজ্যের বিভিন্ন বিধানসভায় কোটি-কোটি টাকায় বিক্রি হয়েছে তৃণমূলের প্রার্থী পদ। এমনকী, আলুর দাম নিয়েও এদিন কর্মিসভা থেকে রাজ্যকে তুলোধোনা করেন সাংসদ।
বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিভিন্ন সময়ে করা মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যজুড়ে। এবার বিধানসভা নির্বাচনের মুখেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজ কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারের সমর্থনে পৌঁছন জয়পুর ব্লকের গোপালনগর গ্রামে যান সৌমিত্র খাঁ। সেখানে কর্মী বৈঠকের পাশাপাশি কর্মীদের সঙ্গেই মাটিতে বসে দুপুরের খাবার খান তিনি।
কর্মীদের বৈঠকে বক্তব্য রাখার সময় সৌমিত্র খাঁ তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তাঁর দাবি কোতুলপুরে কোটি টাকা দিয়ে টিকিট পেয়েছেন তৃণমূলের হরকালী প্রতিহার। পরে সেই বক্তব্যকে সমর্থন জানিয়ে সাংসদের অভিযোগ কোটি-কোটি টাকার বিনিময়ে শুধু কোতুলপুর নয় পূর্বস্থলী উত্তর, বড়জোড়া এবং বাঁকুড়ার টিকিটও বিক্রি করেছে তৃণমূল ও তাঁদের ভোট কুশলী সংস্থা।
আলুর দাম নিয়েও এদিন রাজ্য সরকারকে কাঠগোড়ায় তুলেছেন সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি ভিন রাজ্যে আলু সরবরাহের ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞার জেরে আলুর দাম তলানিতে ঠেকেছে। মার খাচ্ছে রাজ্যের হিমঘর শিল্প। সাংসদের দাবি, আলুর দাম নেই মমতার ভোট নেই। পরে ওই কর্মী বৈঠকেই হাতজোড় করে কর্মীদের উদ্দেশে সাংসদ বলেন,”আমার উপর রাগ থাকলে কোনও ঘরে বসিয়ে আমাকে দু’চড় মারুন। তবু বিজেপির হয়ে ভোট করুন।”
সাংসদ সৌমিত্র খাঁর সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা তাঁকেই কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের প্রার্থী হরকালী প্রতিহার বলেন, “বিজেপি মিথ্যা কথা বলছে। ওরা রাজ্যের মানুষের পেটে লাথি মারছে। তাই উনি কী বলছেন তা জানার দরকার নেই।”
