২০ বছরের সারা কে আদরে ভরিয়ে দিলেন ৭১ বছরের রাকেশ বেদি! ছবি ভাইরাল
ঘটনার সূত্রপাত ‘ধুরন্ধর’-এর ট্রেলার লঞ্চের মঞ্চে। সারা যখন মঞ্চে প্রবেশ করেন, রাকেশ বেদি তাঁকে অত্যন্ত ঘনিষ্টভাবে অভিবাদন জানান। ফ্রেমের কারসাজিতে মনে হচ্ছিল, অভিনেতা বোধহয় সারার কাঁধে চুম্বন করেছেন। যা নেটিজেনদের চোখ এড়ায়নি। প্রবীণ অভিনেতার চারিত্রিক সততা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। প্রশ্ন ওঠে, দীর্ঘ কেরিয়ারের এই মুহূর্তে কি নিজের ভাবমূর্তি নষ্ট করলেন রাকেশ?

বক্স অফিসে তখন ‘ধুরন্ধর ২’-এর জয়জয়কার। ৫০০ কোটির ক্লাবে রাজকীয় প্রবেশ ঘটেছে রণবীর সিং আর সারা অর্জুনের ছবির। ঠিক সেই মুহূর্তেই আগুনের মতো নেটপাড়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। যেখানে দেখা গিয়েছে, জনসমক্ষে ২০ বছরের সারা অর্জুনকে আদরে ভরিয়ে দিচ্ছেন ৭১ বছরের প্রবীণ অভিনেতা রাকেশ বেদি! ছবিটি ভাইরাল হতেই শুরু হল ছিঃ ছিঃ রব। কেউ বললেন ‘ভীমরতি’, কেউ আবার তুললেন অশালীনতার অভিযোগ। কিন্তু আসল সত্যিটা ঠিক কী ছিল? পর্দার সেই ‘স্নেহ’ কি সত্যিই সীমা ছাড়িয়ে গিয়েছিল?
ঘটনার সূত্রপাত ‘ধুরন্ধর’-এর ট্রেলার লঞ্চের মঞ্চে। সারা যখন মঞ্চে প্রবেশ করেন, রাকেশ বেদি তাঁকে অত্যন্ত ঘনিষ্টভাবে অভিবাদন জানান। ফ্রেমের কারসাজিতে মনে হচ্ছিল, অভিনেতা বোধহয় সারার কাঁধে চুম্বন করেছেন। যা নেটিজেনদের চোখ এড়ায়নি। প্রবীণ অভিনেতার চারিত্রিক সততা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। প্রশ্ন ওঠে, দীর্ঘ কেরিয়ারের এই মুহূর্তে কি নিজের ভাবমূর্তি নষ্ট করলেন রাকেশ?
দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা। আর সেখানেই ফাঁস হল আসল রহস্য। কিছুটা ক্ষোভ আর কিছুটা আবেগের সঙ্গে রাকেশ জানান, গোটা বিষয়টিকে অত্যন্ত খারাপভাবে পরিবেশন করা হয়েছে। তাঁর কথায়, “সারা এই ছবিতে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে। শুধু তাই নয়, ও যখন জন্মেছে তারও আগে থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ও আমার কাছে নিজের সন্তানের মতোই।”

তিনি আরও যোগ করেন, “শ্যুটিংয়ের সময় ও যতবার আসত, আমি ওকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে আশীর্বাদ করতাম। এটা একজন প্রবীণ অভিনেতার দায়িত্ব যাতে তাঁর চেয়ে বয়সে অনেক ছোট সহকর্মীরা কাজ করতে এসে অস্বস্তিতে না পড়ে। ট্রেলার লঞ্চের দিনও আমি স্রেফ স্নেহ প্রকাশ করেছিলাম। কিন্তু মানুষ এখন তিলকে তাল করার জন্য মুখিয়ে থাকে। কিছু তো লোক বলবেই, লোকের কাজই হল বলা!”
ব্যক্তিগত আক্রমণ বা ট্রোল কোনও কিছুই কিন্তু ছবির সাফল্যে বাধা হতে পারেনি। ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর মাত্র পাঁচ দিনেই ৫০০ কোটির গণ্ডি টপকে ইতিহাস গড়েছে আদিত্য ধরের এই পলিটিক্যাল থ্রিলার। পর্দার ‘জামিল জামালি’ অর্থাৎ রাকেশ বেদির অভিনয়ের প্রশংসা এখন দর্শকদের মুখে মুখে। প্রথম পর্বের বক্স অফিসের রেকর্ড কি ভেঙে দিতে পারবে দ্বিতীয় পর্ব? সবার নজর এখন সেই দিকে।