AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে 22 লক্ষ ভিডিয়ো রাতারাতি ডিলিট করল YouTube, ব্যান হল 2 কোটি চ্যানেল

YouTube: গুগলের মালিকানাধীন ভিডিয়ো স্ট্রিমিং অ্যাপ ইউটিউব (YouTube) হঠাৎ এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপটি তার প্ল্যাটফর্মগুলি থেকে ভারতের মোট 22 লাখেরও বেশি ভিডিয়ো সরিয়ে দিয়েছে। শুধু ভিডিয়ো নয়। তার পাশাপাশি রয়েছে অনেক চ্যানেলও।

ভারতে 22 লক্ষ ভিডিয়ো রাতারাতি ডিলিট করল YouTube, ব্যান হল 2 কোটি চ্যানেল
| Updated on: Mar 28, 2024 | 9:30 AM
Share

গুগলের মালিকানাধীন ভিডিয়ো স্ট্রিমিং অ্যাপ ইউটিউব (YouTube) হঠাৎ এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপটি তার প্ল্যাটফর্মগুলি থেকে ভারতের মোট 22 লাখেরও বেশি ভিডিয়ো সরিয়ে দিয়েছে। শুধু ভিডিয়ো নয়। তার পাশাপাশি রয়েছে অনেক চ্যানেলও। জানলে অবাক হবেন, এ দেশের লক্ষাধিক চ্যানেলও ব্যান করে দেওয়া হয়েছে। ইউটিউব কেন হঠাৎ এমন পদক্ষেপ নিল তা নিয়েই উঠেছে প্রশ্ন। চলুন উত্তর জেনে নেওয়া যাক।

কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্টে কী বলা হয়েছে?

আসলে, YouTube অক্টোবর থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট পেশ করেছে। আর সেই গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্টে দেখা গিয়েছে, ইউটিউব তার প্ল্যাটফর্ম থেকে অনেক দেশের ভিডিয়ো সরিয়ে দিয়েছে।

তালিকায় এগিয়ে ভারত…

সবচেয়ে বেশি সংখ্যক ভিডিয়ো সরিয়ে ফেলা হয়েছে ভারতের। ইউটিউব সারা বিশ্ব থেকে মোট 90,12,232টি ভিডিয়ো মুছে দিয়েছে। কারণ সেই সব ভিডিয়ো নির্দেশিকা মেনে চলেনি। অর্থাৎ কোম্পানির মতে, কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট মেনে ভিডিয়ো দেয়নি চ্যানেলগুলো। তাই সেই সব ভিডিয়োকে তুলে নেওয়া হল। এই ভিডিয়োগুলির বেশিরভাগই ভারতের। ইউটিউব ভারত থেকে মোট 22,54,902 ভিডিয়ো মুছে দিয়েছে।

প্রচুর সংখ্যক চ্যানেলও সরিয়ে দিয়েছে…

ইউটিউব তার প্ল্যাটফর্ম থেকে এই ভিডিয়োগুলি সরানোর পাশাপাশি মোট 20,592,341টি চ্যানেল সরিয়ে দিয়েছে। তার কারণও প্রকাশ করেছে YouTube। এর মধ্যে 92.8% চ্যানেল স্প্যাম, বিভ্রান্তিকর বা প্রতারণামূলক কনটেন্টের জন্য সরানো হয়েছে। একই সময়ে, 4.5% নগ্নতা বা যৌন বিষয়বস্তুর জন্য এবং 0.9% ভুল তথ্য ছড়ানোর জন্য সরানো হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?