AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldiram: হলদিরামের রান্নাঘরে কিলবিল করছে আরশোলা! আপাতত বন্ধ হয়ে গেল কৈখালি ব্রাঞ্চ

Food Safety: গত শনিবার সল্টলেক সিটি সেন্টারের একটি রেস্তোরাঁয় হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেখান থেকেই মেয়াদোত্তীর্ণ পনির, বাসি মাংস পাওয়া গিয়েছে। খাদ্য সুরক্ষা দফতরের দাবি, আগেও ওই রেস্তরাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। সেইসময় মোটা টাকা জরিমানা করা হয়েছিল।

Haldiram: হলদিরামের রান্নাঘরে কিলবিল করছে আরশোলা! আপাতত বন্ধ হয়ে গেল কৈখালি ব্রাঞ্চ
হলদিরামে অভিযানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 5:21 PM
Share

কলকাতা: পুজোর আগে খাদ্যসুরক্ষা (Food Safety) দফতরের অভিযানে শহরের একের পর এক নামজাদা রেস্তোরাঁর ভয়ঙ্কর ছবি সামনে আসে। কোথাও ফ্রিজ থেকে উদ্ধার করা হয় ছত্রাক পড়া মাংস, কোথাও পচা ছানা দিয়ে তৈরি হচ্ছিল মিষ্টি। একের পর এক রেস্তোরাঁ, মিষ্টির দোকানের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই অভিযানে। এবার কোপ পড়ল হলদিরামের (Haldiram) রেস্তোরাঁয়।

মঙ্গলবার খাদ্যসুরক্ষা দফতরের আধিকারিকদের অভিযান চলল কৈখালির হলদিরাম ব্রাঞ্চে। কৈখালি আউটলেটে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে দেখা গেল রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিস্থিতি। আধিকারিকদের অভিযোগ, যত্রতত্র পড়ে রয়েছে ময়লা, আরশোলা ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরে। এই অবস্থা দেখেই ব্যবস্থা নিয়েছে খাদ্য সুরক্ষা দফতর।

আপাতত দু’দিনের জন্য রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। পেস্ট কন্ট্রোল করিয়ে রান্নাঘর পরিষ্কার করাতে বলা হয়েছে। তারপর পুনরায় তাঁরা গিয়ে রান্নাঘর দেখবেন। আধিকারিকরা সন্তুষ্ট হলে পুনরায় খোলার অনুমতি মিলতে পারে।

গত শনিবার সল্টলেক সিটি সেন্টারের একটি রেস্তোরাঁয় হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেখান থেকেই মেয়াদোত্তীর্ণ পনির, বাসি মাংস পাওয়া গিয়েছে। খাদ্য সুরক্ষা দফতরের দাবি, আগেও ওই রেস্তরাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। সেইসময় মোটা টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও বাসি, পচা খাবার উদ্ধারে এবার রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?