AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 24, 2026 | 9:43 PM

Share

“মাঝরাতে কেন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হল? কেন ৭০ জন রিটার্নিং অফিসারকে বদলি? বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন কাদের কথায় চলছে।” উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এ ভাষাতেই একযোগে কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি লিস্ট বের করা নিয়েও। সুর চড়ালেন নির্বাচন কমিশনের লেটারহেডে বিজেপির স্ট্যাম্প নিয়েও। কমিশনের বিরুদ্ধে বৃহত্তর জোটের পক্ষেও আহ্বান মমতার। তাঁর সাফ কথা, “রং না বিচার করে জোটে থাকুন। কে বাম কে ডান ভুলে যান। আমার পক্ষে থাকতে হবে না। এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করুন।”

Follow Us