৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
এসআইআর হিয়ারিং শেষ হওয়ার কথা শনিবার (৭ ফেব্রুয়ারি)। কিন্তু, শনিবারের মধ্যে সবার শুনানি শেষ হওয়া কি সম্ভব? এই প্রশ্ন উঠছে। এরই মধ্যে এসআইআর শুনানির দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। তাঁর বক্তব্য, মেটিয়াব্রুজে এখনও শুনানি বাকি রয়েছে। হিয়ারিংয়ের সময় আরও ৩-৪ দিন বাড়ানোর আর্জি জানান। জেলাশাসকের আবেদন পর্যালোচনা করে দেখবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। তবে সূত্রের খবর, নির্দিষ্ট সময়ে শুনানি শেষ করার বার্তা দিতে পারে কমিশন। কারণ, শুনানির সময় বাড়ালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ও পিছিয়ে দিতে হবে।

Latest Videos
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের