Enumeration Form: এনুমারেশন ফর্ম ফিলাপ বাধ্যতামূলক নয় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর জন্য?
SIR: কমিশনের সংজ্ঞা বলছে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী-সাংসদ-বিধায়ক যারা রয়েছেন, যাঁরা ইতিমধ্যেই পরিচিত কমিশনের কাছে তাঁদেরকেই মার্কড ভোটার বলা হয়। তাই তাঁরা এনুমারেশন ফর্ম জমা দিন বা না দিন তাঁদের নাম এমনিই খসড়া তালিকায় উঠবে।
কলকাতা: মার্কড ইলেক্টরের তালিকায় মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী এসআইআরের ফর্ম জমা না দিলেও সমস্য নেই। এনুমারেশনের ফর্ম জমা না দিলেও ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়ে যাবে। একই নিয়ম প্রযোজ্য সাংসদ-বিধায়কদের ক্ষেত্রেও। নির্বাচন কমিশন বলছে, মার্কড ভোটার হিসাবে এঁরা ইতিমধ্যেই চিহ্নিত। কমিশনের সংজ্ঞা বলছে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী-সাংসদ-বিধায়ক যারা রয়েছেন, যাঁরা ইতিমধ্যেই পরিচিত কমিশনের কাছে তাঁদেরকেই মার্কড ভোটার বলা হয়। তাই তাঁরা এনুমারেশন ফর্ম জমা দিন বা না দিন তাঁদের নাম এমনিই খসড়া তালিকায় উঠবে।
Follow Us
Latest Videos
