যাদের জোটবার্তা দিয়েছিলেন, তাদেরই এখন নিশানা করছেন হুমায়ুন; কেন?
নতুন দল গড়েছেন তিনি। বিধানসভা ভোটের জন্য জোটসঙ্গী খুঁজছেন। আর জোটসঙ্গী খুঁজতে গিয়ে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর প্রথমে সিপিএম, আইএসএফ, মিমকে বার্তা দিয়েছিলেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু, বামফ্রন্ট ও আইএসএফের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির যে জোট হচ্ছে না, তা স্পষ্ট। একথা বুঝেছেন হুমায়ুন। তাই, তিনিও জানিয়ে দিয়েছেন, বামফ্রন্ট ও আইএসএফের সঙ্গে জোট করছেন না। সিপিএম-কে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। কংগ্রেস, ফরওয়ার্ড ব্লককেও আক্রমণ করেছেন। সবমিলিয়ে প্রথমে যে দলগুলিকে জোট বার্তা দিয়েছিলেন, তাদের বেশিরভাগ দলকেই এখন নিশানা করছেন হুমায়ুন। তবে অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম বিধানসভা ভোটে দাঁড়ালে 'ব্যক্তিগতভাবে' সাহায্য করবেন বলে জানিয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান।
নতুন দল গড়েছেন তিনি। বিধানসভা ভোটের জন্য জোটসঙ্গী খুঁজছেন। আর জোটসঙ্গী খুঁজতে গিয়ে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর প্রথমে সিপিএম, আইএসএফ, মিমকে বার্তা দিয়েছিলেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু, বামফ্রন্ট ও আইএসএফের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির যে জোট হচ্ছে না, তা স্পষ্ট। একথা বুঝেছেন হুমায়ুন। তাই, তিনিও জানিয়ে দিয়েছেন, বামফ্রন্ট ও আইএসএফের সঙ্গে জোট করছেন না। সিপিএম-কে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। কংগ্রেস, ফরওয়ার্ড ব্লককেও আক্রমণ করেছেন। সবমিলিয়ে প্রথমে যে দলগুলিকে জোট বার্তা দিয়েছিলেন, তাদের বেশিরভাগ দলকেই এখন নিশানা করছেন হুমায়ুন। তবে অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম বিধানসভা ভোটে দাঁড়ালে ‘ব্যক্তিগতভাবে’ সাহায্য করবেন বলে জানিয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান।