দেখে কে বলবে এটা রাস্তা! বাসিন্দারা বললেন…
ঝাড়গ্রামের ডোমশোল মোড় থেকে বেলাটিকরি পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি নিত্যযাত্রীরা। বিনপুর এক নম্বর এবং দুই নম্বর ব্লকের মধ্যে সংযোগকারী অন্যতম প্রধান রাস্তা এটি। এই গুরুত্বপূর্ণ পথটির উপর নির্ভর করে রয়েছে পুরো এলাকার জনজীবন। অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার অধিকাংশ অংশ জুড়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। কোথাও এক হাঁটু তো কোথাও আবার এক কোমর পর্যন্ত গর্তে জল জমে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই রাস্তার উপরই রয়েছে ডোমশোল উপস্বাস্থ্য কেন্দ্র এবং ডোমশোল হাইস্কুল। অসুবিধায় পড়েছেন রোগী থেকে পড়ুয়ারা।

ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার