AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ

Malda: SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Apr 02, 2026 | 1:37 PM

Share

গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা বৈধ ভোটার অথচ তাঁদের নাম ডিলিট করা হয়েছে। এরই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে, ইংরেজবাজার বিধানসভার পাশাপাশি মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রেও রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ কর্মসূচি। মানিকচক স্টান্ডে আন্দোলনের সামিল এলাকার কয়েকশো মহিলা পুরুষ।

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে আজও মালদা জেলার একাধিক প্রান্তে রাস্তা অবরোধ। কোথাও টায়ারে অগুন, আবার কোথাও বাঁশ ফেলে চলছে অবরোধ কর্মসূচি। এদিন মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যদুপুর হাই স্কুল মোড়ে, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা বৈধ ভোটার অথচ তাঁদের নাম ডিলিট করা হয়েছে। এরই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।
অন্যদিকে, ইংরেজবাজার বিধানসভার পাশাপাশি মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রেও রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ কর্মসূচি। মানিকচক স্টান্ডে আন্দোলনের সামিল এলাকার কয়েকশো মহিলা পুরুষ।

Follow Us