AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?

Mamata Banerjee: গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Apr 18, 2026 | 2:12 PM

Share

Mamata Banerjee on WB Election 2026: বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণে আর ক'দিন বাকি। তার আগেই প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ চারটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের সঙ্গে বারুইপুর, সোনারপুরে জনসভা রয়েছে তাঁর।

বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণে আর ক’দিন বাকি। তার আগেই প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ চারটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের সঙ্গে বারুইপুর, সোনারপুরে জনসভা রয়েছে তাঁর। হাওড়ার পাঁচলায় জনসভার পর রোডশো-ও করবেন মুখ্যমন্ত্রী। প্রথম দফার ভোট মেটার পর, ২৪ তারিখ থেকে ভবানীপুরে ভোট প্রচারে থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানেরই প্রার্থী তিনি। নিজের কেন্দ্রে পুরো সময় দেবেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেছেন, “আমি ভবানীপুরে থাকি, সকলের সঙ্গে প্রতিদিন দেখা হয়। যারা ভাবছে বহিরাগত গুণ্ডা দিয়ে এখানে ডাইভ দেবে, তারা এখনও ভবানীপুরের মাটি চেনে না।”

Follow Us