সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
আদালতে আইনজীবী সওয়াল করেন, কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদেশগুলো বিচারপতি টি এস শিবজ্ঞানমের সামনে উপস্থাপনই করা হয়নি। নির্বাচন কমিশন নিজেই জানে না কী হচ্ছে! আপিলগুলো শুনানির জন্য তোলা হচ্ছে না। তিনি ফ্রিজিং ডেট বাড়ানো র আবেদন জানান। প্রধান বিচারপতি বলেন, আপিল ট্রাইবুনালের সামনে যান এবং এসব কথা সেখানে বলুন।
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুরু হল এসআইআর মামলার শুনানি। তবে এটি মূল মামলা নয়। একজন ম্যাপড ভোটার, তাঁর পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, তা সত্ত্বেও কোনও কারণ না দেখিয়ে নাম কাটা হয়েছে। এই অভিযোগ তুলে ভোটার তালিকায় নাম সংযোজনের আবেদন জানিয়ে সেই ব্যক্তি একটি মামলা করেন। সোমবার প্রথমে সেই মামলার শুনানি হয়। এদিন আদালতে আইনজীবী সওয়াল করেন, কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদেশগুলো বিচারপতি টি এস শিবজ্ঞানমের সামনে উপস্থাপনই করা হয়নি। নির্বাচন কমিশন নিজেই জানে না কী হচ্ছে! আপিলগুলো শুনানির জন্য তোলা হচ্ছে না। তিনি ফ্রিজিং ডেট বাড়ানো র আবেদন জানান। প্রধান বিচারপতি বলেন, আপিল ট্রাইবুনালের সামনে যান এবং এসব কথা সেখানে বলুন।
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
চোখের জল বাধ মানছে না মায়ের, স্কুল ছুটির সময় আয়ুষের বাবা গিয়ে যা দেখেন

