কেষ্টর জেলায় পরিবর্তনের ডাক মোদীর, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 10, 2026 | 2:58 AM

বাংলায় প্রথম দফার নির্বাচনের আর ঠিক ২ সপ্তাহ বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বৃহস্পতিবার রাজ্যের ৩ জেলায় তিনটি সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতে এদিন সভা করেন তিনি। তিনটি সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। সিউড়ির সভা থেকে মোদী বলেন, "তৃণমূলের জঙ্গলরাজের সাক্ষী বীরভূম।" মা তারার নাম নিয়ে ভাষণ শুরু করেন তিনি। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)-র জেলায় দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দেন মোদী। বলেন, "বীরভূমের লালমাটিতে পরিবর্তনের ঝড় উঠেছে।"

বাংলায় প্রথম দফার নির্বাচনের আর ঠিক ২ সপ্তাহ বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বৃহস্পতিবার রাজ্যের ৩ জেলায় তিনটি সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতে এদিন সভা করেন তিনি। তিনটি সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। সিউড়ির সভা থেকে মোদী বলেন, “তৃণমূলের জঙ্গলরাজের সাক্ষী বীরভূম।” মা তারার নাম নিয়ে ভাষণ শুরু করেন তিনি। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)-র জেলায় দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দেন মোদী। বলেন, “বীরভূমের লালমাটিতে পরিবর্তনের ঝড় উঠেছে।”

Published on: Apr 10, 2026 02:44 AM
Follow Us