Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI মামলার বিচারপ্রক্রিয়া শুরু
Primary Recruitment Scam News: শুক্রবার এই মামলায় আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ ছিল মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারী ও রত্না বাগচীর। কারণ চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম ছিল তাঁদের। বিভাস আত্মসমর্পণ করলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে মানিক হাজিরা দেননি। মানিক হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ আদালত। তাঁর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি।
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। চার্জশিটে যাঁদের নাম ছিল, তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া, শুক্রবার এই মামলায় আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ ছিল মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারী ও রত্না বাগচীর। কারণ চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম ছিল তাঁদের। বিভাস আত্মসমর্পণ করলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে মানিক হাজিরা দেননি। মানিক হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ আদালত। তাঁর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। ১৭ সেপ্টেম্বর তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, আজ আদালতে সশরীরে না এসে আইনজীবী মারফত হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা।
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ

