AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিনি নাকি পহেলগাঁওতে জঙ্গিদের টাকা দিয়েছেন! একটা ফোনে বদলে গেল শিলিগুড়ির বৃদ্ধের জীবন...

তিনি নাকি পহেলগাঁওতে জঙ্গিদের টাকা দিয়েছেন! একটা ফোনে বদলে গেল শিলিগুড়ির বৃদ্ধের জীবন…

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Feb 15, 2026 | 3:01 PM

Share

Digital Arrest: মনোজ সেন শর্মার দাবি, পহেলগাঁও কাণ্ডের পর গত ৫ অগস্ট রাতে ফোন আসে। জম্মু-কাশ্মীরের ওই থানা সহ এটিএস পুণে এবং এনআইএ-র নামে ফোন আসে৷ জানানো হয়, সন্ত্রাসবাদীদের ডিফেন্স সংক্রান্ত কিছু কাগজপত্র দিয়েছেন ওই বৃদ্ধ। তাঁদের আর্থিক সাহায্যও করেছেন। ডিজিটাল অ্যারেস্ট করা হয়।

শিলিগুড়িতে ডিজিটাল আরেস্টের শিকার এক বৃদ্ধ। পহেলগাঁও কাণ্ডে যুক্ত এই ভয় দেখিয়ে এনআইএ (NIA) তদন্তের নামে লুঠ করে নেওয়া হল ৩৭ লক্ষ টাকা। প্রতারিত বুঝে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েও ফেরত মেলেনি জীবনের সঞ্চয়। শিলিগুড়ির পুর্ব বিবেকানন্দ পল্লীর বাসিন্দা মনোজ সেনশর্মা।  সেন্ট্রাল ওয়াটার কমিশনের আসিস্ট্যান্ট ডিরেক্টর পদে দিল্লিতে কর্মরত ছিলেন। ২০০৫ সালে অবসর নেন তিনি। তাঁর একমাত্র ছেলে সিঙ্গাপুরে থাকেন।

মনোজ সেন শর্মার দাবি, পহেলগাঁও কাণ্ডের পর গত ৫ অগস্ট রাতে ফোন আসে। জম্মু-কাশ্মীরের ওই থানা সহ এটিএস পুণে এবং এনআইএ-র নামে ফোন আসে৷ জানানো হয়, সন্ত্রাসবাদীদের ডিফেন্স সংক্রান্ত কিছু কাগজপত্র দিয়েছেন ওই বৃদ্ধ। তাঁদের আর্থিক সাহায্যও করেছেন। ডিজিটাল অ্যারেস্ট করা হয়। সিজার মেমো সহ নানা নথি পাঠানো হয়৷ বাড়িতেই ঘরবন্দী থাকতে বলে তারা। এরপর দু দফায় অবসরের সময়ে পাওয়া প্রায় সাড়ে সাইত্রিশ লক্ষ টাকা ওদের আকাউন্টে জমা দিতে হয়। টাকার বিনিময়ে ক্লিনচিট পেয়ে ডিজিটাল অ্যারেস্ট থেকে মুক্তি পান। পরে বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। সাইবার ক্রাইমে অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে অন্ধ্র প্রদেশ থেকে একজনকে গ্রেফতার করে ১ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করতেও, বাকি টাকা মেলেনি।