সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
প্রধান বিচারপতি বলে দেন, কমিশনকে জানাতে হবে, তারা কী কী পদক্ষেপ করছে। রাজ্য কতজন অফিসার দিতে পারবেন, সেটাও জানাতে হবে। নির্বাচন কমিশনকে নোটিস ইস্যু করতে বললেন প্রধান বিচারপতি। কমিশনের আধিকারিকদের আরও একটু বেশি সংবেদনশীল হওয়ার পরামর্শ দিলেন। পাশাপাশি এটাও আদালতের পর্যবেক্ষণ, হয়তো মাইক্রো অবজারভার রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। পরের সোমবার পরবর্তী শুনানি।
সকাল থেকে সুপ্রিম কোর্টের বাইরে টান টান উত্তেজনা। ১০টার কিছু আগেই সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বেলা ১টার কিছু পর সুপ্রিম কোর্টে শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিপুল এম পাঞ্চোলি, বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে আইটেম নম্বর ৩৭ (মমতার মামলার) শুনানি হয়। সওয়াল জবাব শুনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পর্যাপ্ত যোগ্য অফিসার পাওয়া গেলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নাও পড়তে পারে। এরপর প্রধান বিচারপতি বলে দেন, কমিশনকে জানাতে হবে, তারা কী কী পদক্ষেপ করছে। রাজ্য কতজন অফিসার দিতে পারবেন, সেটাও জানাতে হবে। নির্বাচন কমিশনকে নোটিস ইস্যু করতে বললেন প্রধান বিচারপতি। কমিশনের আধিকারিকদের আরও একটু বেশি সংবেদনশীল হওয়ার পরামর্শ দিলেন। পাশাপাশি এটাও আদালতের পর্যবেক্ষণ, হয়তো মাইক্রো অবজারভার রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। পরের সোমবার পরবর্তী শুনানি।

