SIR: আজকের পর আর ফর্ম আপলোড নয়, ঠিক কী নির্দেশ দিল কমিশন

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 02, 2025 | 1:17 PM

SIR-এর ফর্ম জমা দেওয়ার জন্য সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। এই কয়েকদিনে বিএলও ও ইআরও-দের কী করতে হবে, তা নিয়ে এবার বিশেষ নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে। কোন কোন ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।

২ তারিখের পর যে সব ফর্ম আসবে সেগুলি সেদিনই আপলোড করতে হবে। ২ ডিসেম্বরের পরে জমা পড়ে থাকা কোনও এনুমারেশন ফর্ম গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও বলা হয়েছে যে ১১ ডিসেম্বরের পর ফর্ম এলে, তা আর গৃহীত হবে না।

এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে যে মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ করা হবে। জন্ম-মৃত্যুর তথ্য নিতে হবে। মৃতদের বাতিল হওয়া রেশন কার্ড থেকেও তথ্য নিতে হবে। ইআরও-দের এই তথ্য যাচাই করে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যদি বিএলও ভুল এন্ট্রি করে থাকে, সেটাও সংশোধন করতে হবে।

Follow Us