পশ্চিমবঙ্গ জুড়ে জারি হল বিরাট সতর্কতা, বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ
West Bengal: পশ্চিমবঙ্গে জারি বিশেষ সতর্কতা, বাহিনীকে তৈরি থাকার নির্দেশ কমিশনের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দোলযাত্রা, হোলি উৎসব এবং অন্যান্য সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে জারি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গে জারি বিশেষ সতর্কতা, বাহিনীকে তৈরি থাকার নির্দেশ কমিশনের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দোলযাত্রা, হোলি উৎসব এবং অন্যান্য সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে জারি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গ পুলিশের অর্ডার নম্বর ৪১২/সিআর, অনুযায়ী সমস্ত SAP, SSF, RAF, IR, স্পেশ্যাল IR, STRA, EFR, নারায়ণী, গোর্খা, জঙ্গলমহল ব্যাটালিয়ন এবং SDRF-কে নির্দেশ পাঠানো হয়েছে। ডিআইজি (এপি), আইজিপি (এপি) এবং এডিজি (এপি), পশ্চিমবঙ্গ-সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের অবগত করা হয়েছে।
