Malda: সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা

টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সড়কমন্ত্রকও। তবুও এখনও জমি অধিগ্রহণের টাকা মিলছে না। ২০২০ সালে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাট্টা-ভবানীপুরে উড়ালপুল তৈরি হয়। উড়ালপুলটি ৬০০ মিটার লম্বা। উড়ালপুলের এক পাশের সার্ভিস রাস্তা তৈরি হলেও এখনও ২৫০ মিটার কাজ বাকি রয়েছে। সার্ভিস রাস্তার জন্য প্রায় ২২টি পরিবারের কাছে জমি নেওয়া হয়। এর জন্য শতকপিছু জমিদাতাদের সাড়ে ছয় লক্ষ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু টাকা বরাদ্দ হলেও এখনও টাকা পাননি জমিদাতারা।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 14, 2026 | 7:25 PM

জমি দিয়েও মিলছে না টাকা! অথচ বরাদ্দ কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দিয়েছে। মালদহ জেলা প্রশাসনের দরজায় বারবার কড়া নেড়েও লাভ হচ্ছে না। ক্ষোভে ফুঁসছেন জমিদাতারা। অভিযোগ উড়ালপুলের সার্ভিস রাস্তার জন্য জমি দিয়েছেন বাসিন্দারা। টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সড়কমন্ত্রকও। তবুও এখনও জমি অধিগ্রহণের টাকা মিলছে না। ২০২০ সালে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাট্টা-ভবানীপুরে উড়ালপুল তৈরি হয়। উড়ালপুলটি ৬০০ মিটার লম্বা। উড়ালপুলের এক পাশের সার্ভিস রাস্তা তৈরি হলেও এখনও ২৫০ মিটার কাজ বাকি রয়েছে। সার্ভিস রাস্তার জন্য প্রায় ২২টি পরিবারের কাছে জমি নেওয়া হয়। এর জন্য শতকপিছু জমিদাতাদের সাড়ে ছয় লক্ষ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু টাকা বরাদ্দ হলেও এখনও টাকা পাননি জমিদাতারা।