অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত তৃণমূল জেলা সভাপতি
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে পুলিশ হেল্পলাইন চালু হল। তারপরও কাটমানি চাওয়ার অভিযোগ। এবার আবাস যোজনায় বাড়ি পেতে ২০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের হল BDO-র কাছে। পাল্টা সুজিতের বক্তব্য, "ঘটনাটি পুরো মিথ্যে, অভিযোগ ভিত্তিহীন।" পাঁশকুড়া বিধানসভার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামপুর এলাকার প্রায় ২৫ জনের নাম বাদ গিয়েছে আবাস যোজনা তালিকা থেকে। কিন্তু তাঁরা প্রকৃত প্রাপক। ওই এলাকার এক বাসিন্দার অভিযোগ, "আমাদের নামে আবাস যোজনার বাড়ি এসেছিল। ব্লক সভাপতি, বিডিও দেখে গিয়েছিলেন। তারপরও কেউ সহযোগিতা করেনি, সুজিত রায় আমাদের কাছ থেকে টাকা চেয়েছিলেন। আমরা ধাপে ধাপে দিয়েছি। তারপরও আমরা বাড়ি পাইনি।" অভিযোগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে পুলিশ হেল্পলাইন চালু হল। তারপরও কাটমানি চাওয়ার অভিযোগ। এবার আবাস যোজনায় বাড়ি পেতে ২০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের হল BDO-র কাছে। পাল্টা সুজিতের বক্তব্য, “ঘটনাটি পুরো মিথ্যে, অভিযোগ ভিত্তিহীন।” পাঁশকুড়া বিধানসভার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামপুর এলাকার প্রায় ২৫ জনের নাম বাদ গিয়েছে আবাস যোজনা তালিকা থেকে। কিন্তু তাঁরা প্রকৃত প্রাপক। ওই এলাকার এক বাসিন্দার অভিযোগ, “আমাদের নামে আবাস যোজনার বাড়ি এসেছিল। ব্লক সভাপতি, বিডিও দেখে গিয়েছিলেন। তারপরও কেউ সহযোগিতা করেনি, সুজিত রায় আমাদের কাছ থেকে টাকা চেয়েছিলেন। আমরা ধাপে ধাপে দিয়েছি। তারপরও আমরা বাড়ি পাইনি।” অভিযোগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।