AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে বড় 'অ্যাকশন', হুঁশিয়ারি তৃণমূলের শ্রমিক নেতার

বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে বড় ‘অ্যাকশন’, হুঁশিয়ারি তৃণমূলের শ্রমিক নেতার

Manatosh Podder

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 25, 2026 | 2:08 PM

Share

যে বুথে দল হারবে, সেই বুথের সভাপতিকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রানা ভট্টাচার্য। বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিকের সমর্থনে বাঘার ১ নম্বর অঞ্চলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কার্যত হুঁশিয়ারির সুরে বর্ধমান ১ নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি রানা ভট্টাচার্য বলেন, "সারা বছর তৃণমূলের খাব, তৃণমূলের হয়ে নাম কামাব, অথচ ভোট এলে প্রার্থী হারবে, এটা চলবে না। ভোটের ফল ঘোষণার দিন যদি দেখি কোনও বুথে আমাদের প্রার্থী পরাজিত হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সেই বুথের সভাপতি অথবা জেলার কমিটির দায়িত্বপ্রাপ্ত কেউ যদি থাকে তাঁকে পদত্যাগ করতে হবে।" তিনি আরও বলেন, "যদি আমার বুথেও দল হারে, আমিও ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করব।" আগামী ২৯ এপ্রিল বর্ধমানে নির্বাচন। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "নিচুস্তরের কর্মী বা নেতাদের হুমকিতে বোঝা যাচ্ছে তারা আতঙ্কিত।"

যে বুথে দল হারবে, সেই বুথের সভাপতিকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রানা ভট্টাচার্য। বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিকের সমর্থনে বাঘার ১ নম্বর অঞ্চলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কার্যত হুঁশিয়ারির সুরে বর্ধমান ১ নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি রানা ভট্টাচার্য বলেন, “সারা বছর তৃণমূলের খাব, তৃণমূলের হয়ে নাম কামাব, অথচ ভোট এলে প্রার্থী হারবে, এটা চলবে না। ভোটের ফল ঘোষণার দিন যদি দেখি কোনও বুথে আমাদের প্রার্থী পরাজিত হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সেই বুথের সভাপতি অথবা জেলার কমিটির দায়িত্বপ্রাপ্ত কেউ যদি থাকে তাঁকে পদত্যাগ করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি আমার বুথেও দল হারে, আমিও ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করব।” আগামী ২৯ এপ্রিল বর্ধমানে নির্বাচন। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “নিচুস্তরের কর্মী বা নেতাদের হুমকিতে বোঝা যাচ্ছে তারা আতঙ্কিত।”

Follow Us