AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিজেপি প্রার্থীর হাত ধরে কেঁদে ফেললেন তৃণমূল নেতার মা, দেখুন কী বললেন?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 27, 2026 | 10:32 PM

Share

শুক্রবার সিউড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার করছিলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। ১৮ নম্বর ওয়ার্ডে তিনি প্রচারে যেতেই এগিয়ে আসেন স্থানীয় তৃণমূল নেতা রবি সাহার মা শান্ত সাহা। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন  তৃণমূল নেতার মা। শুধু বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করাই নয়, শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে শান্ত সাহা বলেন, “কাজ নেই। ঘরে খাবার নেই। আর সব নেতাগিরি করে বেড়াচ্ছে। এদের ঝেঁটিয়ে বিদেয় করা হোক।” বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। বিজেপি প্রার্থী জিতবেন বলেও আশীর্বাদ করেন তিনি।

Follow Us