মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুন, শাসকদলের দাবি খারিজ পুলিশের
মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে ছুরি মেরে খুন। শাসকদলের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীকে খুন করেছে। মৃত তৃণমূল কর্মীর নাম হায়াতুল্লাহ শেখ। বাড়ি বহরমপুর থানার রাজধরপাড়ার কুমড়োদহ ঘাট এলাকায়। নিজের গ্রামে হায়াতুল্লাহ শেখকে ঘিরে ধরে চাকু মারা হয় বলে অভিযোগ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। দলের কর্মীকে খুনের ঘটনায় যখন কংগ্রেসকে দুষছে তৃণমূল, তখন উল্টো কথা বলল পুলিশ। তৃণমূল কর্মী খুনের ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই পুলিশের বক্তব্য। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে ছুরি মেরে খুন। শাসকদলের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীকে খুন করেছে। মৃত তৃণমূল কর্মীর নাম হায়াতুল্লাহ শেখ। বাড়ি বহরমপুর থানার রাজধরপাড়ার কুমড়োদহ ঘাট এলাকায়। নিজের গ্রামে হায়াতুল্লাহ শেখকে ঘিরে ধরে চাকু মারা হয় বলে অভিযোগ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।
দলের কর্মীকে খুনের ঘটনায় যখন কংগ্রেসকে দুষছে তৃণমূল, তখন উল্টো কথা বলল পুলিশ। তৃণমূল কর্মী খুনের ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই পুলিশের বক্তব্য। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
Latest Videos
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?
