AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলার ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল: সুকান্ত মজুমদার

বাংলার ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল: সুকান্ত মজুমদার

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 30, 2026 | 6:15 PM

Share

সুকান্ত মজুমদার বলেন, “একজন সিটিং মুখ্যমন্ত্রী নাকি বলছেন, ভোটের পর যাঁরা বিজেপিকে ভোট দেবেন, তাঁদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে, আমি বিজেপি করি না। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে, যাতে সকলে বাড়ির সামনে ডিক্লারেশন দেন, যে সেই ব্যক্তি বিজেপি করেন না, বিজেপি সাপোর্টও করি না। এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার দিল্লিতে নির্বাচন সদরে নালিশ করল বিজেপি। বিজেপির অভিযোগ, হারের ভয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে প্রচার থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কমিশনে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। দরবার করেন কিরণ রিজেজুও। সুকান্ত মজুমদার বলেন, “একজন সিটিং মুখ্যমন্ত্রী নাকি বলছেন, ভোটের পর যাঁরা বিজেপিকে ভোট দেবেন, তাঁদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে, আমি বিজেপি করি না। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে, যাতে সকলে বাড়ির সামনে ডিক্লারেশন দেন, যে সেই ব্যক্তি বিজেপি করেন না, বিজেপি সাপোর্টও করি না। এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন।”

Follow Us