চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
একদিকে বাংলাদেশের অন্দরে চিনের সঙ্গে তিস্তা ম্যানেজমেন্ট চুক্তির জেরে সীমান্তের খুব কাছে চিনা গতিবিধি। অন্যদিকে চিকেনস নেকের খুব কাছেই চিনা মদতে বাংলাদেশে লালমুনির হাটে বিমানবন্দর তৈরির কাজ চলছে। যেখানে দাঁড়াতে পারে যুদ্ধবিমান। অন্যদিকে মংলা পোর্টে চিনা মদতে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বাড়তি গোদের উপর বিষফোঁড়া ওপার বাংলায় সীমান্ত এলাকায় জামাত প্রার্থীদের বিপুল জয়। ফলে সীমান্তের পূর্ব প্রান্তেও ওত পেতে আছে বিপদ। এই পরিস্থিতিতে চিকেনস নেক এবং উত্তর পুর্বের নিরাপত্তা নিশ্চিত করতে আসরে নামল কেন্দ্র। এবার দিল্লি থেকে এসে নিজেই সীমান্ত পরিদর্শন ও বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্ট্র্যাটেজিক লোকেশন শিলিগুড়ির নিরাপত্তা বাড়াতে বায়ুসেনা, ভারতীয় সেনার এই অঞ্চলে শক্তি বৃদ্ধি ও সীমান্তে বিএসএফ-কেও গুরুদায়িত্ব দিচ্ছে কেন্দ্র। যেখানে যেখানে জমি মিলেছে, দ্রুত ফেন্সিংয়ের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন শাহ।
একদিকে বাংলাদেশের অন্দরে চিনের সঙ্গে তিস্তা ম্যানেজমেন্ট চুক্তির জেরে সীমান্তের খুব কাছে চিনা গতিবিধি। অন্যদিকে চিকেনস নেকের খুব কাছেই চিনা মদতে বাংলাদেশে লালমুনির হাটে বিমানবন্দর তৈরির কাজ চলছে। যেখানে দাঁড়াতে পারে যুদ্ধবিমান। অন্যদিকে মংলা পোর্টে চিনা মদতে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বাড়তি গোদের উপর বিষফোঁড়া ওপার বাংলায় সীমান্ত এলাকায় জামাত প্রার্থীদের বিপুল জয়। ফলে সীমান্তের পূর্ব প্রান্তেও ওত পেতে আছে বিপদ।
এই পরিস্থিতিতে চিকেনস নেক এবং উত্তর পুর্বের নিরাপত্তা নিশ্চিত করতে আসরে নামল কেন্দ্র। এবার দিল্লি থেকে এসে নিজেই সীমান্ত পরিদর্শন ও বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্ট্র্যাটেজিক লোকেশন শিলিগুড়ির নিরাপত্তা বাড়াতে বায়ুসেনা, ভারতীয় সেনার এই অঞ্চলে শক্তি বৃদ্ধি ও সীমান্তে বিএসএফ-কেও গুরুদায়িত্ব দিচ্ছে কেন্দ্র। যেখানে যেখানে জমি মিলেছে, দ্রুত ফেন্সিংয়ের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন শাহ।
